সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২৫ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ।খবরে বলা হয়, গত ১১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২৫ হাজার ৫৫৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।দেশটির কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১২ হাজার ৯৫৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৫৪০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ১৪০ জন রয়েছেন।এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩৯১ জন। পাশাপাশি অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ৩১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি ও ৪৫ শতাংশ ইথিওপিয়ান নাগরিক। বাকিরা অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৯ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।দেশটিতে বর্তমানে ৩২ হাজার ১৪৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২৬৫ জন পুরুষ এবং ২ হাজার ৮৮৪ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।এছাড়া ১৩ হাজার ৩৭৫ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসী আয়ের শীর্ষ ঢাকা, দ্বিতীয় শীর্ষ চট্টগ্রাম-কুমিল্লা
প্রবাসী আয়ের শীর্ষ ঢাকা, দ্বিতীয় শীর্ষ চট্টগ্রাম-কুমিল্লা

বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলার ব্যাংকের শাখাগুলোতে বেশি এসেছে, তাদের চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসের (জুলাই-মার্চ) তালিকা প্রকাশ Read more

নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ওটি সিলগালা
নীলফামারীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ওটি সিলগালা

নীলফামারীর ডোমারে ভুল চিকিৎসার অভিযোগে লক্ষ্মী রায় (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ‘ডোমার জেনারেল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক Read more

আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ  ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই Read more

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ
শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।শনিবার (৫ এপ্রিল) Read more

পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি
পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করায় তিন শিক্ষককে অব্যাহতি

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন Read more

বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একদিনে আক্রান্ত ১০২ জন!
বরগুনায় বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একদিনে আক্রান্ত ১০২ জন!

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। সংক্রমণের মাত্রা এতটাই বেড়েছে যে, তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন