সৌদিআরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে  ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।রবিবার(২০এপ্রিল) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত জানা যায়, গত ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সৌদি আরবের বিভিন্নপ্রান্তে অভিযান চালিয়ে ২০ হাজার ৬৬৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশহিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১২ হাজার ৩৭২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৭৫০জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৬৬ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথঅভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন এক হাজার ২৬৪ জন। তাদের মধ্যে ইয়েমেনি৩৬ শতাংশ, ইথিওপিয়ান ৬১ শতাংশ এবং অন্যান্য দেশের ৩ শতাংশ নাগরিক রয়েছেন।এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৯৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আবাসন ওকর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২৭ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৩২হাজার ৪১৭ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ৩০ হাজার ৩৮ জন পুরুষ এবং দুই হাজার৩৭৯ জন নারী।গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২৪ হাজার ৮১১ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদেরনিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও ২ হাজার ৯৩৬ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোরব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ২৩৫ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকেনিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধানরয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে আসছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে মারধরে আহত ব্যক্তির মৃত্যু
বাউফলে মারধরে আহত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে আহত করার ঘটনায় আহত মো. শাহ আলম রাঢ়ী (৫০) নামে এক ব্যক্তির Read more

কালিয়াকৈরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার Read more

ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার
ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার

স্পেনের এক রেস্তোরাঁয় খেতে আসা ইসরায়েলিদের বের করে দিয়েছেন রেস্তোরাঁর ম্যানেজার। বুধবার (০৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল Read more

শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) Read more

সিরাজগঞ্জে বিএনপি ও জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান
সিরাজগঞ্জে বিএনপি ও জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান

সিরাজগঞ্জের এনায়েতপুরে জাতীয়তাবাদী দল  বিএনপি ও গণঅধিকার পরিষদ (জিওপি) ছেড়ে শতাধিক সমর্থক জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।মঙ্গলবার (২৪ মার্চ) Read more

গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির মামুম-জিয়াউলসহ ১৩ জন
গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির মামুম-জিয়াউলসহ ১৩ জন

জুলাই আগস্টে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানোর তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন