ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে ওই উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত এলাকার ভারতের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদ।আকটকৃত দুই যুবক হলে- ওই উপজেলার জিয়াবাড়ী মড়লহাট এলাকার আনসারুল হকের ছেলে শামিম হোসেন (৩৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল ইসলাম (৩০)। বাকি ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।স্থানীয় ও বিজির বরাতে জানা গেছে, আজ সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৪ বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে যায় ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর টিমগাঁও বিএসএফ ক্যাম্প। আটককৃতরা মাদক ও গরু চোরাকারবারী সঙ্গে জড়িত বলে জানা যায়।ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদ বলেন, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় ৪ জনকে আটক করা হয় বলে আমি খবর পেয়েছি। আটককৃতরা আগে থেকে ভারতে ছিল। সম্ভবত তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল। আজ সকালে কাটাতারের বেড়া দিয়ে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। আমরা আটককৃতদের ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজার মানুষকে আমরা অনাহারে থাকতে দিতে পারি না: ব্রিটিশ প্রধানমন্ত্রী
গাজার মানুষকে আমরা অনাহারে থাকতে দিতে পারি না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার বলেছেন, ইসরায়েলের বোমা হামলার শিকার নিষ্পাপ শিশুদের দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অসহনীয়, গাজার মানুষকে আমরা অনাহারে থাকতে Read more

ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার
ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার

নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ পুলিশি পাহারায় রাত কাটানোর সহযোগিতা চেয়েছিলেন পুলিশের কাছে। অবশেষে পুলিশের হাতেই ধরা খেয়েছেন Read more

চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির
চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ Read more

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

চলে গেছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি Read more

ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা
ফরিদপুরে জেমসের কনসার্টে বহিরাগতদের হামলা

ফরিদপুরে ব্যান্ড সংগীতশিল্পী জেমসের একটি কনসার্টে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) Read more

আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ
আজ নয় আগামীকাল ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন