সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে একইদিনে তিন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) খাতিজা বেগম, মো. মনিরুজ্জামান ও মো. আমির হামজা নামে তিন হাজি মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে হজপালনে গিয়ে এখন পর্যন্ত ২৬ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৩ জন নারী।শুক্রবার (১৩ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় মৃত্যু হয়েছে ১৭ জনের, মদিনায় ৮ জন ও আরাফায় ১ জন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে জানা যায়, এ বছর হজে গিয়ে গত ২৯ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)। এরপর ২ মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭), ৫ মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৮), ৭ মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) এবং ৯ মে মারা যান জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), ১০ মে মারা যান নীলফামারী সদরের বয়েজ উদ্দিন (৭২), ১৪ মে মারা যান চট্টগ্রামের সন্দ্বীপের মো. অহিদুর রহমান (৭২), ১৭ মে মারা যান গাজীপুর সদরের মো. জয়নাল হোসেন (৬১) এবং ১৯ মে মারা যান চাঁদপুরের মতলবের আ. হান্নান মোল্লা (৬৩) ও ২৪ মে রংপুরের পীরগঞ্জের মো. সাহেব উদ্দিন।এছাড়া ২৫ মে মারা গেছেন চাঁদপুরের কচুয়ার বশির হোসাইন (৭৪), ২৭ মে মারা যান চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন, ২৯ মে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মো. মোস্তাফিজুর রহমান(৫৩), একই দিন মাদারীপুর সদরের মোজলেম হাওলাদার (৬৩), গাজীপুরের টঙ্গীর পূর্ব থানার আবুল কালাম আজাদ (৬২), গত ১ জুন মারা যান, গাজীপুরের পুবাইলের মো. মফিজ উদ্দিন দেওয়ান (৬০) ও নীলফামারীর সৈয়দপুরের মো. জাহিদুল ইসলাম (৫৯), ৫ জুন মারা যান ঢাকার কেরানীগঞ্জের মনোয়ারা বেগম মুনিয়া, ৬ জুন খুলনার বটিয়াঘাটা এলাকার শেখ মো. ইমারুল ইসলাম, ৭ জুন নোয়াখালীর সোনাইমুড়ির মো. মুজিব উল্যা, ৯ জুন মারা যান গাইবান্ধার সাদুল্লাপুরের এ টি এম খায়রুল বাসার মন্ডল, ১০ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা, ১২ জুন লালমনিরহাট পাটগ্রামের আমির হামজা, ময়মনসিংহের কোতয়ালি এলাকার মো. মনিরুজ্জামান (৬৬) ও নোয়াখালীর চাটখিল এলাকার খাতিজা বেগম (৪১)।হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ
নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক তারকেশ্বর দেবনাথের বিরুদ্ধে সমবায় ব্যাংকের দোকান অবৈধ ভাবে দখলের অভিযোগ উঠেছে।    সোমবার (১২ Read more

সিংড়ায় দুঃস্থদের পাশে বিএনপি নেতা, ২ হাজার পরিবারকে ঈদ উপহার
সিংড়ায় দুঃস্থদের পাশে বিএনপি নেতা, ২ হাজার পরিবারকে ঈদ উপহার

নাটোরের সিংড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির Read more

চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন, ২৫টি ঘর পুড়ে ছাই
চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন, ২৫টি ঘর পুড়ে ছাই

চট্টগ্রাম নগরের সিআরবি সংলগ্ন মালিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের Read more

বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালে হাইকোর্টের রুল
বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালে হাইকোর্টের রুল

বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালে হাইকোর্ট রুল জারি করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে Read more

এখন থেকে কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম
এখন থেকে কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের আর কাগজপত্র জমা, ভর্তি কার্যক্রম বা পরীক্ষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন