বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়কে দুইটি দূরপাল্লার যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।শুক্রবার (১৩ জুন) দুপুর ১টা ৫ মিনিটে ইতি এবং গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করা হয় এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।সংঘর্ষের পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটে আটকা পড়ে শতাধিক যানবাহন। এক ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়ে রিপোর্ট লেখা পর্যন্ত। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুর রহমান আরও জানান যে, “ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে।” আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে নির্মাণাধীন ভবনে রংমিস্ত্রির মরদেহ উদ্ধার
সিরাজদিখানে নির্মাণাধীন ভবনে রংমিস্ত্রির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্মাণাধীন একটি দোতলা পাকা বাড়ি থেকে শাকিল (৩০) নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুর Read more

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি
পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আসন ২টি স্থগিত করে Read more

ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক
ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে পিস্তলসহ যুবক আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে খেলনা পিস্তলসহ এক Read more

বাঁশখালীতে দিনমজুরের জমি দখলের অভিযোগ
বাঁশখালীতে দিনমজুরের জমি দখলের অভিযোগ

বাঁশখালীতে বিএনপি নেতার সহযোগিতায় ছরওয়ার আলম নামের এক দিনমজুরের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। দখল করা জায়গায় বর্তমানে স্থাপনা নির্মাণের Read more

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য
জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক Read more

রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাশিয়ার পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন