সৌদি আরবের ভূখণ্ডে বারবার হামলার প্রতিবাদে ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রিয়াদে নিযুক্ত ইরানের ‘সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে এবং মিশনের আরও তিন কর্মী’কে অবাঞ্ছিত ঘোষণা করেছে।রিয়াদের পক্ষ থেকে এমন এক সময়ে এ সিদ্ধান্ত এসেছে, যখন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ঘিরে অঞ্চলটির পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে হামলা চালাচ্ছে আক্রান্ত ইরান।ইরান যে নীতিগুলো সমর্থন করার দাবি করে এসব হামলা সেগুলোর বিপরীত বলে উল্লেখ করেছে তারা। অব্যাহত আগ্রাসন চলমান ও ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ‘গুরুতর পরিণতি’ বয়ে আনবে বলে সতর্ক করেছে তারা।সৌদি আরব জানিয়েছে, তারা ইরানের সামরিক অ্যাটাশে, সহকারী সামরিক অ্যাটাশে ও আরও তিন দূতাবাস কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নোটিশ দিয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরব তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, অঞ্চল, আকাশসীমা, নাগরিক, বাসিন্দা ও জাতীয় স্বার্থ রক্ষায় জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ ইরান যুদ্ধের সূচনা করার পর থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর মার্কিন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। সৌদি আরবে ইরানি হামলায় এ পর্যন্ত অন্তত ২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৫৯ লাখ টাকার টোল আদায়
২৪ ঘণ্টায়  যমুনা সেতুতে ৩ কোটি ৫৯ লাখ টাকার টোল আদায়

ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে Read more

অপরিচ্ছন্নতায় ‘মিরসরাই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা
অপরিচ্ছন্নতায় ‘মিরসরাই ক্যাফে’কে ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে অবস্থিত ‘মিরসরাই ক্যাফে’ নামক একটি রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করার দায়ে ১০ হাজার Read more

কোনো দলের সাথে আসন সমঝোতা হয় নি: নুরুল হক নুর
কোনো দলের সাথে আসন সমঝোতা হয় নি: নুরুল হক নুর

গণ অধিকার পরিষদ কোনো দল বা জোটের সাথে আসন সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল Read more

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি শুরু
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রিভিউ শুনানি শুরু

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক Read more

পঞ্চগড়ে ওয়ার্ডবয় দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ, ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান
পঞ্চগড়ে ওয়ার্ডবয় দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ, ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযান

পঞ্চগড়ের বোদা উপজেলায় নানান অনিয়মের অভিযোগে ‘নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর মালিক উজ্জ্বল সরকার (৬০) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন