শেষ ১৬ মাসে সৌদি আরব ৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে তাদের দেশ থেকে বহিষ্কার করেছে। সেইসাথে ভিক্ষা করার অভিযোগে আরও পাঁচ দেশ থেকে গ্রেফতার করা হয়েছে ৩৬৯ জনকে। খবর, পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর।বুধবার (১৪ মে) জাতীয় পরিষদের অধিবেশন চলাকালীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এমপি সেহার কামরানের এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এ তথ্য জানান।মন্ত্রীর দেয়া সরকারি তথ্য থেকে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে মোট ৫ হাজার ৪০২ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়। এদের মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই পাকিস্তানে ফিরেছেন ৫৫২ জন।প্রশ্নকর্তা গত তিন বছরের তথ্য চান। কিন্তু মন্ত্রী পুরো ডাটা দিতে পারেন নি।প্রদেশভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, এই দেশগুলি থেকে বহিষ্কৃতদের বেশিরভাগই সিন্ধু প্রদেশের। ভিক্ষাবৃত্তির অভিযোগে বহিষ্কৃতদের মধ্যে কেবলমাত্র সে প্রদেশেরই রয়েছে ২ হাজার ৭৯৫ জন। অপরদিকে পাঞ্জাবে এটির সংখ্যা ১ হাজার ৪৩৭ জন।বাকি প্রদেশগুলোর মধ্যে খাইবার পাখতুনখোয়া থেকে ১ হাজার ২ জন, বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মির থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন রয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খতিয়ান কারসাজি ও ঘুষের অভিযোগে তেঁতুলিয়া ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে তদন্ত
খতিয়ান কারসাজি ও ঘুষের অভিযোগে তেঁতুলিয়া ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে তদন্ত

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. ওমর ফারুকের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত জালিয়াতি, ঘুষ গ্রহণ ও রেকর্ডে কারসাজিসহ নানা অনিয়মের Read more

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু
বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে Read more

রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে আসছেন- এমন আলোচনা সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোরালো Read more

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মো. রাফসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কালাইয়া Read more

উল্লাপাড়ায় সরিষার মাঠে মৌ চাষীদের কর্মব্যস্ততা
উল্লাপাড়ায় সরিষার মাঠে মৌ চাষীদের কর্মব্যস্ততা

সরিষা ফুলে ভরে উঠেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিস্তীর্ণ মাঠ। শীত মৌসুমের শুরুতেই এসব সরিষা ক্ষেতে স্থাপন করা হয়েছে মৌ চাষীদের Read more

এশিয়া কাপ হকির দল ঘোষণা করল বাংলাদেশ
এশিয়া কাপ হকির দল ঘোষণা করল বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানালে সুযোগ হয় বাংলাদেশের। এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ কয়েকদিন অনুশীলনের পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন