ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ মে) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন। অপরদিকে, একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ একটি প্রতিনিধি দলও বৈঠকে যোগ দিতে যাচ্ছে।তবে গতকাল বুধবার রাতে ক্রেমলিনের প্রকাশিত একটি তালিকা অনুসারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো থেকে আসা প্রতিনিধি দলে থাকছেন না। ফলে পশ্চিমা কর্মকর্তারা সমালোচনা করেছেন, ক্রেমলিন শান্তি প্রচেষ্টার বিষয়ে ‘সিরিয়াস’ না।ক্রেমলিন জানিয়েছে, পুতিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন, সেই সঙ্গে আরও তিন জন ঊর্ধ্বতন কর্মকর্তাও থাকবেন।এই সপ্তাহের শুরুতে, জেলেনস্কি রাশিয়ান নেতাকে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনা করার জন্য তুরস্কে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য আহ্বান জানান। জেলেনস্কি বলেছিলেন, তিনি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে দেখা করতে এবং পুতিনের জন্য অপেক্ষা করতে আঙ্কারা যাবেন।বিষয়টির সাথে পরিচিত একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, জেলেনস্কিসহ একটি ইউক্রেনীয় প্রতিনিধিদল বৃহস্পতিবার আঙ্কারায় পৌঁছানোর কথা। প্রতিনিধিদলে প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এবং ইউক্রেনের রাষ্ট্রপতি কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাকও রয়েছেন।এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পৃথকভাবে অনুষ্ঠিত ন্যাটোর এক বৈঠকে বলেন, আশা করি ইস্তাম্বুলের আলোচনা একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। তিন বছরের প্রচণ্ড দুর্ভোগের পর, অবশেষে সুযোগের একটি ‘জানালা’ তৈরি হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হলিউডের খ্যাতিমান পরিচালক রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু
হলিউডের খ্যাতিমান পরিচালক রেইনার ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

হলিউডের খ্যাতিমান পরিচালক ও অভিনেতা রব রেইনার ও তার স্ত্রী মিশেল রেইনারের রহস্যজনক মৃত্যু হয়েছে।  বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রোববার ( ১৪ Read more

মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে। তিনি Read more

ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা মেনে নেবে রাশিয়া: ট্রাম্প
ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা মেনে নেবে রাশিয়া: ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের প্রতি Read more

দেবীগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ
দেবীগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক যুবলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর, অর্থ ছিনতাই এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মো. মজিবর রহমান মঙ্গলবার Read more

যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ
যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: মেদভেদেভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান বলে জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের Read more

পুলিশের ৫২ কর্মকর্তার রদবদল
পুলিশের ৫২ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন