রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ বুধবার (১৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ১৫তম গ্যাপেক্সপো-২০২৬ ও গার্মেনটেক বাংলাদেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আমীর খসরু বলেন, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত দেশ। ব্যবসার পরিবেশ সহজ করতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। কাউকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না।পৃষ্ঠপোষক রাজনীতির কারণে অনেক ব্যবসায়ী আস্থার সংকটে পড়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমানো হবে। সব কার্যক্রম ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ব্যবসায়ীরা নানা ঝুঁকি নিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৪
টঙ্গীতে ভবনের দেয়াল ধ্বসে নিহত ১, আহত ৪

গাজীপুরের টঙ্গীতে বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধ্বসে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে Read more

গাজা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, জানালেন ট্রাম্প
গাজা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, জানালেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এ যুদ্ধ বন্ধ করেছে’। বৃহস্পতিবার (০৯ Read more

ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো!
ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো!

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থানকালে তার বিরুদ্ধে কিছু প্রবাসীর বিক্ষোভ সমাবেশ নিয়ে নতুন Read more

নির্বাচনকে ঘিরে ইসির কর্মপরিকল্পনা ঘোষণা
নির্বাচনকে ঘিরে ইসির কর্মপরিকল্পনা ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা ও নির্বাচন‑পরবর্তী সহিংসতা প্রতিরোধে এক সম্মিলিত কর্মপরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।সোমবার Read more

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত শুক্রবার Read more

লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মুক্তার হোসেনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন