শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পৃথক স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) দুপুরে পৌর এলাকার আড়াইআনী চকপাড়া ও বিকেলে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।আড়াইআনী চকপাড়া এলাকা থেকে উদ্ধার হওয়া ব্যক্তির নাম বাবুল মিয়া (৪৫)। তিনি উপজেলার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। অপরদিকে নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢাল থেকে উদ্ধার হওয়া ব্যক্তির (৫৫) পরিচয় জানা যায়নি।পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল মিয়া শুক্রবার সন্ধ্যায় ওষুধ কিনতে আড়াইআনী বাজারে আসেন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার দুপুরে স্থানীয়রা একটি পরিত্যক্ত কক্ষে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।এদিকে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় পাহাড়ের ঢালে এক বৃদ্ধের লাশ দেখতে পায় স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা বলছে, বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত এবার এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। সরাসরি ব্রিটিশ-মার্কিন যৌথ সামরিক Read more

এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে সবাই ফেল
এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে সবাই ফেল

এবারের এইচএসসি পরীক্ষা ফলাফলে যশোর বোর্ডে ২০ কলেজের সকল শিক্ষার্থী ফেল করেছে!  শিক্ষা বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, শতভাগ ফেল করা কলেজগুলো হচ্ছে- Read more

ভারতে কারাভোগের পর দেশে ফিরল দুই বাংলাদেশি
ভারতে কারাভোগের পর দেশে ফিরল দুই বাংলাদেশি

ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার দুইজন বাংলাদেশি নারী-পুরুষকে ভারতে কারাভোগের পর দেশে ফেরত আনা হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল Read more

কিশোরগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
কিশোরগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

কিশোরগঞ্জের কুরিয়ারচরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়াই কাল হলো তিন বন্ধুর। পিকআপ ভ্যানের চাপায় নিহত ২ বন্ধুর লাশ পড়েছিল সড়কে। আরেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন