ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই টেস্ট অধিনায়কত্বে অভিষেক হয়েছে শুবমান গিলের। সিরিজটা ব্যাট হাতে দুর্দান্ত কাটছে তার। ওভাল টেস্টে ব্যাটিংয়ে নেমেই দুই রেকর্ড গড়েছেন এই তারকা। সামনে রয়েছে আরো একাধিক রেকর্ড ভাঙার হাতছানি।আজ ব্যাটিংয়ে নেমে স্যার গ্যারি সোবার্সের রেকর্ড ভাঙার পাশাপাশি গিল ভেঙেন তার দেশেরই সাবেক তারকা সুনীল গাভাস্কারের রেকর্ড। যিনি আবার এখন ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন এই টেস্টেই।সিরিজের প্রথম চার টেস্টে ৭২২ রান করা গিল আজ প্রথম রেকর্ডটি ভেঙেছেন নিজের প্রথম স্কোরিং শটে। সেনা দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ছিল সোবার্সের। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ১৯৬৬ সালের ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের আট ইনিংসে করেছিলেন ৭২২ রান। প্রায় ছয় দশক পর গত সপ্তাহে ওল্ড ট্রাফোর্ড টেস্টেই তাঁকে ছুঁয়ে ফেলেন গিল।সোবার্সের পর স্বদেশি সুনীল গাভাস্কারের এক রেকর্ডও ভেঙেছেন গিল। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন তখনকার ভারত অধিনায়ক গাভাস্কার। চার দশকের বেশি সময় ধরে এটিই ছিল অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে ভারতের রেকর্ড। আজ জেমি ওভারটনকে কাভার দিয়ে চার মেরে ১১ রানে পৌঁছে গাভাস্কারের রেকর্ডটিও দুইয়ে ঠেলে দিয়েছেন গিল।দুই রেকর্ড ভাঙার পর ভারতীয় অধিনায়কের সামনে হাতছানি দিচ্ছে একাধিক রেকর্ড। চলমান ওভাল টেস্টে ৫৩ রান করতে পারলে তিনি হয়ে যাবেন ভারতের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি রানের মালিক। বর্তমানে রেকর্ডটি গাভাস্কারের, যিনি ১৯৭১ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ইনিংসে করেছিলেন ৭৭৪ রান।এই ব্যাটার যদি আরেকটু এগিয়ে ৮৯ রান করতে পারেন, তাহলে ডন ব্র্যাডম্যানকে ছাড়িয়ে তিনি হবেন অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান করা বিশ্ব রেকর্ডের মালিক। ১৯৩৬-৩৭ অ্যাশেজে ৯ ইনিংসে ৮১০ রান করেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।আর গিল যদি ওভালে সেঞ্চুরিই করে ফেলেন, তাহলে তিনি হয়ে যাবেন এক সিরিজে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরি করা ব্যাটসম্যান, যে কীর্তিটি আছে শুধু ক্লাইভ ওয়ালকটের (১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্টে ৫ সেঞ্চুরি)।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে প্রাথমিক সমাপনী পরীক্ষা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
ভৈরবে প্রাথমিক সমাপনী পরীক্ষা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা ব্যবস্থা চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২০২৫ সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে Read more

গলাচিপায় বাসার বাথরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
গলাচিপায় বাসার বাথরুম থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় নিজ বাসার বাথরুম থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম ইসমাইল বিশ্বাস (৭৫)। তিনি Read more

শনিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শনিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (৮ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার (৭ Read more

ফুলবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকট, ভোগান্তি চরমে
ফুলবাড়ীতে জ্বালানি তেলের তীব্র সংকট, ভোগান্তি চরমে

সারা দেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়ও দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মোটরসাইকেল চালকসহ বিভিন্ন Read more

কালোবাজারি রোধে ময়মনসিংহ রেলস্টেশনে দুদকের অভিযান
কালোবাজারি রোধে ময়মনসিংহ রেলস্টেশনে দুদকের অভিযান

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২৮ মে) সকাল Read more

আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, ডাকাতির ট্রাক জব্দ
আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, ডাকাতির ট্রাক জব্দ

মাদারীপুরের শিবচরে গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন