নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে চাঁদা চেয়ে না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে তাঁকে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম শাহজাহান ভূঁইয়া। তিনি সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।জানা গেছে, আমগাঁও এলাকায় সৌদিপ্রবাসী সোহরাব হোসেন তাঁর বাড়ির পাশের একটি পুকুর এক সপ্তাহ আগে মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তাঁর লোকজন তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় গতকাল রোববার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে আলিফ ভূঁইয়া ও ফারজানা করিমসহ ১০-১২ জনের একটি দল তাঁকে মারধর করে। একপর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেন।এ সময় সোহরাবের স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় প্রবাসী সোহরাব হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দেন। বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়ার বন্দুক হাতে তর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে আমগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান। তিনি বলেন, ‘অস্ত্রধারী বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। লাইসেন্স করা তাঁর বন্দুকটি জব্দ করা হবে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’
পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’

রাস্তার ধুলোবালি, ট্রাফিকের শব্দ আর অনিশ্চিত জীবনের ভিড়ে গাজীপুর শহরের ফুটপাতে প্রতিদিন দেখা মেলে অগণিত পথশিশুর। কেউ প্লাস্টিক বোতল কুড়ায়, Read more

আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ
আফগানিস্তানের বড় জয়ে শুরু এশিয়া কাপ

আফগানিস্তানের বড় জয় দিয়ে শুরু হয়েছে আট জাতির এবারের এশিয়া কাপ। মঙ্গলবার আবুধাবিতে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের বি-গ্রুপের ম্যাচে আফগানিস্তান ৯০ Read more

নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ
নোয়াখালীতে সাম্যবাদী নেতার বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক তারকেশ্বর দেবনাথের বিরুদ্ধে সমবায় ব্যাংকের দোকান অবৈধ ভাবে দখলের অভিযোগ উঠেছে।    সোমবার (১২ Read more

হামাসের হামলায় প্রেমিকা নিহত, আগুন দিয়ে নিজেকে শেষ করলেন ইসরাইলি যুবক
হামাসের হামলায় প্রেমিকা নিহত, আগুন দিয়ে নিজেকে শেষ করলেন ইসরাইলি যুবক

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে একটি সঙ্গীত উৎসবে হামলা চালিয়েছিল হামাস। হামলায় বেঁচে যান ইসরায়েলি যুবক রোই শালেভ (২৮)। তবে Read more

রাজশাহীতে ছাত্র আন্দোলন চলাকালীন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
রাজশাহীতে ছাত্র আন্দোলন চলাকালীন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলন চলাকালীন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থেকে লুট হওয়া বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‍্যাব।সোমবার (২৬ মে) দিবাগত রাতে Read more

নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১
নেত্রকোনায় গরুসহ ৬ পিকআপ ভ্যান জব্দ, আটক ১

নেত্রকোনার বারহাট্টায় ৬টি পিকআপ ভ্যানে ৩২ ভারতীয় গরুসহ আলমগীর মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।রবিবার (১১ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন