টাঙ্গাইলের মির্জাপুরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে অপি (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। শনিবার (২১ জুন) সকালে উপজেলার গাড়াইল গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গাড়াইল গ্রামের মামুন সিদ্দিকী মৃদুলের স্ত্রী অপি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাড়াইল গ্রামের ইমান সিদ্দিকীর ছেলে মামুন সিদ্দিকী মৃদুলের সঙ্গে একই গ্রামের মোনায়েম সিদ্দিকীর মেয়ে অপি আক্তারের সাথে ৭ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। তাদের ঘরে মাইশা নামে ৫ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। শনিবার সকালে স্বামী মামুনের সাথে রাগ করে অপি স্বামীকে বাবার বাড়ি রেখে মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে আসে। বাড়িতে কেউ না থাকায় সন্তানকে ঘরের বাইরে রেখে দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ফাঁসি দেওয়ার কিছুক্ষণের মধ্যে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে মারা Read more

ক্যাম্পাসের মূল ফটকজুড়ে পোস্টার ও কার্ডের স্তুপ
ক্যাম্পাসের মূল ফটকজুড়ে পোস্টার ও কার্ডের স্তুপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিকে ক্যাম্পাসের মূল ফটক দিয়ে ভোটারদের প্রবেশ Read more

‘টাইগার কারা’- প্রশ্ন শাহীন আফ্রিদির
‘টাইগার কারা’- প্রশ্ন শাহীন আফ্রিদির

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে আবুধাবিতে Read more

জাকসু নির্বাচন : বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ
জাকসু নির্বাচন : বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া Read more

লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের পাশে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু
লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের পাশে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ায় আপন মামাতো ফুফাতো দুই বোন ফ্রিজের বিদ্যুৎস্পৃষ্টে  হয়ে মারা গেছে। রোববার (২০ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন