ম্যাচটির পাশে ‘সেমিফাইনাল’ শব্দটা বসিয়েই দেয়া যায়। হুম, এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ যারা জিতবে, তারা চলে যাবে সরাসরি ফাইনালে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।প্রথম দল হিসেবে ভারত উঠে গেছে চলতি আসরের ফাইনালে। এই ম্যাচে জয়ী দল ভারতের বিপক্ষে খেলবে ফাইনাল। টি-টোয়েন্টিতে দু’দলের সবশেষ ৫ দেখায় ৩টিতে পাকিস্তান ও ২ ম্যাচে জয় আছে বাংলাদেশের। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের দল।ভারতের বিপক্ষে ৪১ রানে হারের পর অলিখিত ‘সেমিফাইনাল’ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে পরিবর্তন। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদও।এদিকে, ফাইনালে খেলার লক্ষ্য পাকিস্তানেরও। তারা এবারের এশিয়া কাপে এসেছেন চ্যাম্পিয়ন হতেই, জানিয়েছে আগেই। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেরাটা দেয়ার কথা জানালেন শাহিন শাহ আফ্রিদি।তিনি বলেন, বাংলাদেশ ভালো দল। সাম্প্রতিক সময়ে তারা ভালো ক্রিকেট খেলছে। ওদের বিপক্ষে খেলতে হলে প্রথমে নিজেদের দিকেই নজরটা রাখতে হবে। সব বিভাগেই ভালো খেলতে হবে। আমাদের চোখ এখন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিকেই।এর আগে, ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করা পাকিস্তান জিতেছে লঙ্কানদের বিপক্ষে। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে সুপার ফোরের প্রথম ম্যাচে। আর গতকাল হেরেছে ভারতের কাছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ার শেরপুরে দুই স্থানে ছিনতাই, অটো চালক আহত
বগুড়ার শেরপুরে দুই স্থানে ছিনতাই, অটো চালক আহত

বগুড়ার শেরপুরে ব্যবসায়ী ও অটো চালক ছিনতাইয়ের কবলে পড়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কের শুভগাছা নামক Read more

২২ বছর আগের ফিচারে জি-মেইলে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল
২২ বছর আগের ফিচারে জি-মেইলে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর জনপ্রিয় ই-মেইল পরিষেবা জি-মেইলের একটি গুরুত্বপূর্ণ ফিচারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। এতদিন ব্যবহারকারীরা Read more

জুলাই জাতীয় সনদে ৪ দল সই করবে না
জুলাই জাতীয় সনদে ৪ দল সই করবে না

জুলাই জাতীয় সনদে সই করবে না বলে জানিয়েছে বামপন্থী চারটি রাজনৈতিক দল। বুধবার (১৫ অক্টোবর) দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, Read more

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের

আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এরপরই দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কাতারের রাজধানী Read more

রোহিঙ্গাদের জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত
রোহিঙ্গাদের জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত

মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত। এমনই অভিযোগ করেছেন ৪০ জন রোহিঙ্গা শরণার্থী। তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন