রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু মারা গেছেন। বুধবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।রংপুর মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক এ তথ্য নিশ্চিত করেছেন। আনিছুর রহমান লাকুর বয়স হয়েছিল ৫৩ বছর। তাঁর দুই মেয়ে রয়েছে।দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেই সম্মেলন উপলক্ষে ঢাকায় দলীয় কাজ শেষে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন আনিছুর রহমান লাকু। পরে তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার সকাল ৭টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।রংপুর নগরীর নুরপুরের বাসিন্দা আনিছুর রহমান লাকু ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।সর্বশেষ ২০২২ সালে জেলা বিএনপির কমিটিতে তিনি সদস্যসচিব পদে মনোনীত হন। আনিছুর রহমান লাকু ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৫ সালেই পুষ্টির অভাবে নাইজেরিয়ায় ৬৫২ জন শিশুর মৃত্যু
২০২৫ সালেই পুষ্টির অভাবে নাইজেরিয়ায় ৬৫২ জন শিশুর মৃত্যু

পুষ্টিহীনতায় ভুগে গত ছয় মাসে নাইজেরিয়ার কাতসিনা রাজ্যে অন্তত ৬৫২ জন শিশুর মৃত্যু হয়েছে। ডক্টর উইথআউট বর্ডার এ তথ্য জানিয়েছে। Read more

এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন
এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন

‘দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তি নির্বাচনে বিজয়ী হলেও সেটি ফলপ্রসূ হবে না। Read more

৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা
৩৬ বছর হাতে ভর করে চলা বাচ্চু মিয়ার একটাই স্বপ্ন একটি চেইনচালিত রিকশা

৩৬ বছর ধরে এক হাতে ভর করে জীবন চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত মকবুল হোসেনের Read more

ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কারচুপির অভিযোগে কক্সবাজারের সাতটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলাজুড়ে আলোচিত এই অভিযানে বাদ পড়েনি নামি Read more

সিংড়ায় বন্যায় স্কুলপথে কোমর পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা
সিংড়ায় বন্যায় স্কুলপথে কোমর পানি, দুর্ভোগে শিক্ষার্থীরা

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা এলাকায় কখনো কোমর পানি, কখনো হাঁটু পানি মাড়িয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হচ্ছে শিক্ষার্থী Read more

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

ভোলার বোরহানউদ্দিনে বৈদ্যুতিক মটর দিয়ে সেচ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নুরনবী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন