চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৯০ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ১৪৭ কোটি টাকার বেশি। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ২৭ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৬১ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এই হিসেবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।এর আগে বিদায়ী আগস্টে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।সবমিলিয়ে ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়কে মৌসুমি ফসল মাড়াই, বাড়ছে দুর্ঘটনা
সড়কে মৌসুমি ফসল মাড়াই, বাড়ছে দুর্ঘটনা

নড়াইল জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কে মৌসুমি ফসল মাড়াই ও শুকানোর কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে চরম দুর্ভোগে Read more

বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালে গণ অধিকার পরিষদের ৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক আমিনুল ইসলাম Read more

গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল
গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল

প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল Read more

শেরপুরে সীমান্তে ৪৯৭ বোতল ভারতীয় মদসহ ২টি গরু জব্দ
শেরপুরে সীমান্তে ৪৯৭ বোতল ভারতীয় মদসহ ২টি গরু জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ৪৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুটি গরু জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার Read more

বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন Read more

মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা
মানুষ হুজুরদের কাছ থেকে পানিপড়া-তাবিজ নেয়, ভোট দেয় না: ধর্ম উপদেষ্টা

‘ইসলামী অর্থনীতির গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, মানুষ হুজুরদের কাছ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন