মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আনাস।বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন হাফেজ আনাসের ওস্তাদ হাফেজ নেছার আহমদ আন-নাছিরী।তিনি বলেন, ‘শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশ্বের ৭০টি মুসলিম দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন হাফেজ আনাস বিন আতিক।’বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে তিনি এ বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন। আনাসের মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়া হবে। প্রসঙ্গত, সৌদি আরব এবং লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছিলেন আনাস। তিনবারের বিশ্বজয়ী এই হাফেজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএসএফের পুশইন: শিশুসহ ৫ জন বাংলাদেশে, সীমান্তে উত্তেজনা
বিএসএফের পুশইন: শিশুসহ ৫ জন বাংলাদেশে, সীমান্তে উত্তেজনা

খাগড়াছড়ির রামগড় ফেনী নদী দিয়ে গভীররাতে এক মুসলিম পরিবারের ৫ জনকে জোরপূর্বক পুশইন করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  (বিএসএফ)।বৃহস্পতিবার (২২ মে) Read more

মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার
মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুরে সমাজসেবা কর্মী পাপিয়া দত্ত (৩৫) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) রাত দশটার দিকে সরকারি বাসভবনে প্রমোট Read more

এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার
এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে Read more

দাপুটে জয়ে সমতায় ফিরল বাংলাদেশ
দাপুটে জয়ে সমতায় ফিরল বাংলাদেশ

হার দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে জুনিয়র টাইগাররা। এই Read more

ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’
ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’

মুক্তি পেয়েছে হলিউড চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’। গেল ২১ মার্চ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেলেও, পাবে না লেবাননে। কারণ দেশটিতে এরইমধ্যে নিষিদ্ধ Read more

কালকিনিতে খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
কালকিনিতে খালের পানিতে ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে যাওয়া ওয়ালিদ নামের আড়াই বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শিশু ওয়ালিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন