মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় যে ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মাধ্যমে বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কয়েকটি অনুরোধ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।বুধবার (২২ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তারা বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।বিবৃতিতে বলা হয়েছে, এটি প্রথমবারের মতো বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের গুমের ঘটনায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার দৃষ্টান্ত, যা জবাবদিহি ও ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে, যেন বিচার প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী পরিচালিত হয়—যেখানে যথাযথ বিচারপ্রক্রিয়ার নিশ্চয়তা, ন্যায়সংগত বিচারের অধিকার এবং বেসামরিক আদালতে শুনানির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।সংস্থাটি সরকারকে আরও আহ্বান জানিয়েছে, যেন আন্তর্জাতিক আইনের অধীনে বাংলাদেশের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে মৃত্যুদণ্ড প্রয়োগ থেকে বিরত থাকা হয়।অ্যামনেস্টি উল্লেখ করেছে, মামলাটির ঐতিহাসিক গুরুত্ব আছে। কারণ এটি প্রথমবারের মতো সক্রিয়ভাবে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের গুম ও নির্যাতনের মতো অপরাধের অভিযোগে বেসামরিক ট্রাইব্যুনালে হাজির করার ঘটনা।চলতি মাসের শুরুর দিকে আইসিটি অভিযোগপত্র গ্রহণের পর ১৫ কর্মকর্তাকে আটক করা হয়। এরপর থেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের ঢাকার সেনানিবাসের একটি সাবজেলে রাখা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণকে (৩৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে Read more

তেল পাম্পের শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২
তেল পাম্পের শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতাসহ আটক ২

রাজবাড়ীর করিম ফিলিং স্টেশন থেকে পাঁচ হাজার টাকার তেল নেয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় পাম্পের শ্রমিক রিপন সাহাকে Read more

কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি
কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম কলেজ সড়কের পুরনো কালভার্টটি ধসে পড়ায় কয়েক দিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে স্থানীয় Read more

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক
দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক

এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এবং আরেক উপদেষ্টার একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) জিজ্ঞাসাবাদের জন্য Read more

হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার
হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) তাকে গ্রেফতার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন