নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৬৫ বছর বয়সী মোস্তাকিন আলী। জীবনের এ দীর্ঘ সংগ্রামে তার পাশে ছিলেন সহধর্মিণী ছকিনা বেগম। সেই পরিশ্রমী দম্পতির হাতে সহায়তা তুলে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো দুইটি ব্যাটারিচালিত ভ্যানের চাবি ও নগদ অর্থ মোস্তাকিন আলী দম্পতির হাতে তুলে দেন তিনি।সহায়তা প্রদানকালে রুহুল কবির রিজভী বলেন, ‘বৃদ্ধ মোস্তাকিনের জীবনের গল্প আমাদের হৃদয় ছুঁয়েছে। তিনি নিজের ঘামের বিনিময়ে বেঁচে আছেন, পরিশ্রম দিয়ে সমাজে উদাহরণ তৈরি করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমান তার সংগ্রামের খবর জেনে সহায়তার নির্দেশ দিয়েছেন।’এ সময় রুহুল কবির রিজভী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাগাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি (পাগলাটারী) গ্রামে মোস্তাকিন আলীর বাড়িতে যান এবং তার ৩৫ বছরের স্মৃতিবিজড়িত ঘানি ঘরটি পরিদর্শন করেন।রুহুল কবির রিজভী বলেন, ‘মোস্তাকিন আলীর মতো পরিশ্রমী মানুষরা আমাদের সমাজের প্রকৃত শক্তি। তাদের প্রতি সম্মান জানানোই আমাদের দায়িত্ব।’কান্নাজড়িত কণ্ঠে মোস্তাকিন আলী সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘আমি ভাবতেও পারিনি আমার মতো গরিব মানুষের খবর এত দূর পর্যন্ত পৌঁছাবে। আজ এই ভ্যান আর টাকার সহায়তা পেয়ে মনে হচ্ছে আল্লাহ আমার দোয়া শুনেছেন। তারেক রহমান সাহেবের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন, মানুষের পাশে থাকতে পারেন। যারা আমার কষ্টের কথা শুনে এগিয়ে এসেছেন, আমি সবার জন্য দোয়া করি।’আবেগভরা কণ্ঠে ছকিনা বেগম বলেন, ‘আমরা দু’জন মিলে কত কষ্ট করে এই বয়স পর্যন্ত টিকে আছি, সেটা শুধু আল্লাহই জানেন। কখনও ভাবিনি কেউ আমাদের খোঁজ নেবে। এই বয়সে আর কখনো ঘানি টানতে হবে না। তারেক রহমান সাহেব ও যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন

দেশের উত্তরের সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ বছর আবহাওয়া অনুকূল থাকায় মরিচের বাম্পার ফলন হয়েছে। বাড়তি ফলন ও ভালো দাম পেয়ে Read more

হবিগঞ্জে একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা 
হবিগঞ্জে একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা 

হবিগঞ্জে ছোট-বড় মিলেয়ে চা বাগানের সংখ্যা প্রায় ৪১টি। এসব বাগানের বাসিন্দা প্রায় দেড় লাখ। এর মধ্যে, স্থায়ী ও অস্থায়ী মিলে Read more

হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী
হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে হাওরে খোলা জায়গায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিরোদ দাস (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে Read more

হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো প্রভাব Read more

ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ
ভারতের হুমকির প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার ঘটনার পর ভারতের হুমকির প্রতিবাদে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে)-সহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) Read more

ইসরায়েলিরা যা যা করেছে সব ফাঁস করলেন গ্রেটা থুনবার্গ
ইসরায়েলিরা যা যা করেছে সব ফাঁস করলেন গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা ও সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজার দিকে রওনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন