চোট কাটিয়ে ফিরলেও পুরোপুরি ফিট নন লিওনেল মেসি। তাই বিশ্রামে রাখা হয়েছে আর্জেন্টাইন তারকাকে। তবে তার অনুপস্থিতি মোটেই উপলব্ধি হতে দেননি লুইস সুয়ারেজ। তার করা জোড়া গোলে মেক্সিকান ক্লাব টিগ্রেসকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে ২-১ গোলের জয় পায় মায়ামি। মায়ামির হয়ে পেনাল্টি থেকে দু’টি গোলই করেছেন লুইস সুয়ারেজ। টিগ্রেসের হয়ে একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল কোররেয়া।ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ ডিফেন্ডার হাভিয়ের আকুইনো ডি-বক্সের মধ্যে হ্যান্ডবলের ফাঁদে পড়েন। ফলে পেনাল্টি পেয়ে যায় মায়ামি। আর পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সুয়ারেজ। তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধেই ইনজুরিতে পড়েন জর্দি আলবা। সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন সাবেক বার্সা ডিফেন্ডার।দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে টিগ্রেসকে সমতায় ফেরান কোররেয়া। তবে ৭৫তম মিনিটে আবারও হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় মায়ামি। স্পট কিক থেকে দ্বিতীয়বারের মতো সফল সুয়ারেজ, এই গোলেই নিশ্চিত হয় দলের জয়।এ জয়ে লিগস কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ইন্টার মায়ামি। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে অরল্যান্ডো সিটি ও মেক্সিকান ক্লাব তোলুকার মধ্যকার বিজয়ী দল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গন্ধ দূর করতে ঘরে সুগন্ধি স্প্রের আড়ালে বিষ ছড়াচ্ছেন না তো?
দুর্গন্ধ দূর করতে ঘরে সুগন্ধি স্প্রের আড়ালে বিষ ছড়াচ্ছেন না তো?

সাজানো গোছানো ঘরে মনটাও বেশ ভালোই লাগে। এমন একটি ঘরে সুগন্ধি স্প্রে যতটা মনমুগ্ধকর, ততটাই ক্ষতিকর আপনার এবং পরিবারের জন্য। Read more

এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালাল রাশিয়া
এবার পারমাণবিক সুপার টর্পেডোর পরীক্ষা চালাল রাশিয়া

পারমাণবিক শক্তিসম্পন্ন ও স্বয়ংক্রিয় সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৯ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ংক্রিয় এই Read more

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ ড. ইউনূসের
নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ ড. ইউনূসের

আগামী জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান Read more

ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ওজনে কারচুপির দায়ে কক্সবাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ওজনে কারচুপির অভিযোগে কক্সবাজারের সাতটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলাজুড়ে আলোচিত এই অভিযানে বাদ পড়েনি নামি Read more

জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল
জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল

ইসলামের অন্যতম বরকতময় ও ফজিলতপূর্ণ মাস হলো জিলহজ মাস। এ মাসটি যেমন হজের মাস তেমনি কুরবানি, তাকওয়া, আত্মত্যাগ ও আল্লাহর Read more

হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের
হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন