সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এ ম্যাচ। এই ম্যাচে নামার আগে ভিন্ন ভিন্ন সমীকরণে মাঠে নামছে দুই দল। ওমানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটা ছিল ভারতের জন্য কেবলই আনুষ্ঠানিকতা। আগেই নিশ্চিত হয়েছিল তাদের সুপার ফোর। ফলে সেই ম্যাচে বিশ্রামে রাখা হয় দুই মূল পেসার জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তীকে। তাদের জায়গায় খেলেন আর্শদীপ সিং ও হার্শিত রানা।ওমানের বিপক্ষে আর্শদীপ খরচ করেন ৩৭ রান, হার্শিত দেন ২৭ রান ৩ ওভারে। তবে আজ পাকিস্তানের বিপক্ষে তাদের জায়গা হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে। এ ম্যাচে একাদশের ফিরবেন  বিশ্বের অন্যতম সেরা ডেথ বোলার বুমরাহ এবং টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্পিনার বরুণ চক্রবর্তী ভারত সম্ভবত তিন স্পিনার নিয়ে খেলতে পারে আজ। বরুণের সঙ্গে থাকবেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। পেস বিভাগে বুমরাহর সঙ্গী হবেন হার্দিক পান্ডিয়া। এছাড়াও শিভম দুবেকেও রাখা হবে একাদশে। তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বেশ কার্যকরী। ব্যাটিংয়ে ওপেনিংয়ে থাকবেন অভিষেক শর্মা ও শুভমান গিল। এরপর মিডল অর্ডারে রয়েছেন সূর্যকুমার যাদব, তিলক বার্মা ও স্যাঞ্জু স্যামসন। স্যামসন সামলাবেন উইকেটের দায়িত্বও।গ্রুপপর্বে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এরপর আমিরাতের বিপক্ষে একাদশে দু’টি পরিবর্তন এনে নেমেছিল সালমান আলীর দল। ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিমের পরিবর্তে দলে ঢুকেছিলেন খুশদিল শাহ ও হারিস রউফ। পাকিস্তান ভারতের বিপক্ষেও হয়তো এই দলের ওপরই ভরসা করবে।টুর্নামেন্টের এবারের আসরে পাকিস্তানের অন্যতম দুঃশ্চিন্তার কারণ হলো ওপেনার সাইম আয়ুব এখনো ব্যাটে রান পাননি। তিন ম্যাচে এখনও শূন্য রানেই রয়েছেন তিনি। তবু তাকে একাদশ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা নেই, কারণ বল হাতে ইতোমধ্যে ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।তার সঙ্গে ওপেন করতে পারেন সাহিবজাদা ফারহান। এরপর যথাক্রমে মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজ। পেস বিভাগে থাকছেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। স্পিন আক্রমণে থাকবেন আবরার আহমেদ।ভারতের সম্ভাব্য একাদশঅভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, স্যাঞ্জু স্যামসন, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।পাকিস্তানের সম্ভাব্য একাদশসাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুসিকে মতবিনিময় সভা, নাগরিক অধিকার ফোরামের ১০ দফা সুপারিশ
কুসিকে মতবিনিময় সভা, নাগরিক অধিকার ফোরামের ১০ দফা সুপারিশ

কুমিল্লা নগরীর টেকসই উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বাস্তবভিত্তিক নানা প্রস্তাবনা তুলে ধরে সিটি করপোরেশন প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে নাগরিকদের Read more

শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন
শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস পেলেন ভাঙ্গুড়ার সাখাওয়াত হোসেন

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ডস-২০২৫ লাভ করেছেন দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের পাবনার ভাঙ্গুড়া উপজেলা Read more

উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে দখলদারিত্ব আর আবর্জনার রাজত্ব!
উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে দখলদারিত্ব আর আবর্জনার রাজত্ব!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় হাইওয়েতে ওপরে ঝকঝকে ফ্লাইওভার। আর নিচের অংশ যেন ভাগাড়। কি নেই সেখানে? ময়লা-আবর্জনা, বাস-ট্রাকের স্ট্যান্ড, বিচিত্র দোকানপাট Read more

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে সকাল Read more

সমাবেশে হতাহত প্রত্যেককে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের
সমাবেশে হতাহত প্রত্যেককে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা বিজয়ের

ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন প্রায় Read more

গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র ড্রোন ব্যবহার করছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন