বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার জেরে সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই আদেশ জারি থাকবে।এর আগে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস।আদেশে বলা হয়েছে, সুন্দরগঞ্জ পৌর এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।জানা গেছে, আজ বুধবার পৌরসভার তিস্তা বাজার এলাকায় দলীয় কার্যালয়ে বিএনপির এক গ্রুপ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দেন। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম।অন্যদিকে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল ইসলাম প্রামানিক ও উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ একই সময় তারাও দলীয় কার্যালয়ে আলাদা কর্মসূচির ঘোষণা দেয়। এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল হাকিম আজাদ সাংবাদিকদের বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় রাতেই মাইকিং করা হয়। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, বিএনপির দুই গ্রুপের উত্তেজনার প্রেক্ষিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রোমে পৌঁছান তিনি।এর Read more

বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় 'এফবি ঝড়' ও 'এফবি Read more

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য ১৯১ জন কাউন্সিলরের চূড়ান্ত ভোটার তালিকা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। Read more

ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন, যা ইতোমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে ৮২ বছর Read more

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ আটক ২
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ আটক ২

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) টহলরত সদস্যরা এক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা-ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই Read more

চা বিরতির পর মিরাজের জোড়া সাফল্য
চা বিরতির পর মিরাজের জোড়া সাফল্য

চা বিরতির পর জোড়া শিকার করেন মিরাজ। ৬৭তম ওভারে নিয়াশা মায়াভোকে (৩৫) লেগ বিফোরের ফাঁদে ফেলেন। তার বিদায়ে ভাঙে ৭২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন