রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি মস্কোতে অবস্থান করছেন। পুতিন কত তারিখে ভারতে সফর করবেন সে বিষয়টি তিনি নিশ্চিত করেননি তবে বলেছেন যে, আগস্টের শেষের দিকেই এটা হতে পারে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।আমাদের একটি বিশেষ ও দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং আমরা এই সম্পর্ককে মূল্যবান বলে মনে করি। আমাদের উচ্চস্তরের সম্পৃক্ততা রয়েছে এবং এই সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর সম্পর্কে জানতে পেরে আমরা অত্যন্ত আগ্রহী এবং আনন্দিত।রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। রাশিয়া থেকে তেল ক্রয় অব্যাহত রাখার কারণে ভারত থেকে আমদানির ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।শুক্রবারের মধ্যে ইউক্রেনের যুদ্ধ থামাতে মস্কো সম্মত না হলে রাশিয়ার তেল ক্রেতাদের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।বৃহস্পতিবার ক্রেমলিন জানায়, আগামী দিনে ট্রাম্পের সঙ্গেও দেখা করার কথা রয়েছে পুতিনের। রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, উভয় পক্ষ একটি বৈঠক আয়োজনের জন্য কাজ করছে এবং বৈঠকের স্থান সম্পর্কে একমত হয়েছে এবং পরে তা ঘোষণা করা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ও পজেটিভ রক্ত বদলে এবি পজেটিভ পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রোগী
টাঙ্গাইলে ও পজেটিভ রক্ত বদলে এবি পজেটিভ পুশ করায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  রোগী

ও পজেটিভ রক্তের বদলে এবি পজেটিভ রক্ত পুশ করায় আব্দুর রউফ নামের এক রোগী নানা ধরনের উপসর্গের যন্ত্রণায় মৃত্যুর সাথে Read more

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ সোমবার (১৮ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের Read more

কাজে আসতে দেরি করায় তিন জেলেকে মারধর, এক জনের মৃত্যু
কাজে আসতে দেরি করায় তিন জেলেকে মারধর, এক জনের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্যবন্দরে কাজে দেরি করায় তিন জেলেকে মারধর করা হয়েছে। এতে গুরুতর আহত হেলাল হাওলাদার (২৪) শুক্রবার (০৫ Read more

টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার
টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া এলাকায় এক গৃহবধূকে (মলি, ছদ্মনাম) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহতের শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে এই Read more

মুন্সিগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার Read more

‘এটা নিয়ে নিউজ করার দরকার নেই’
‘এটা নিয়ে নিউজ করার দরকার নেই’

চট্টগ্রামের আনোয়ারা সাব রেজিস্টার জোবায়ের হোসেনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছেন দলিল লেখকরা। অভিযোগের জেরে আনোয়ারা দলিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন