আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নির্বাচনী এলাকা থেকে দলটির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ পর্যায়ে গণসংযোগ করে আসছিলেন।গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ রওনা দেয়ার পর থেকে এই নেতা নিখোঁজ রয়েছেন।সুনামগঞ্জ জেলার জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মী, সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মাওলানা মুশতাক রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। হঠাৎ করে উনার নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারসহ রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।গাজী নগরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কোনো রকম যোগাযোগ বা তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ জানিয়েছেন, প্রখ্যাত আলেম গাজীনগরী নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্ধানে পুলিশের একাধিক টিমসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী
অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন হায়দার আলী

দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ‘এপেক্স ক্লাবস অব বাংলাদেশ’-এর Read more

‘নির্বাচনী ট্রেন চালু হয়েছে, কোন বাঁধাই থামাতে পারবে না’
‘নির্বাচনী ট্রেন চালু হয়েছে, কোন বাঁধাই থামাতে পারবে না’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের Read more

শেরপুরে ‘বিদ্রোহী’ মাসুদকে বহিষ্কার করল বিএনপি
শেরপুরে ‘বিদ্রোহী’ মাসুদকে বহিষ্কার করল বিএনপি

শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অমান্য Read more

যেসব এলাকায় ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
যেসব এলাকায় ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

দেশের ৫ বিভাগে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা Read more

ভৈরবে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি
ভৈরবে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিক মো. মিজানুর রহমান পাটোয়ারীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভৈরব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন