মালয়েশিয়ার জোহর রাজ্যের মাসাই এলাকার জালান কেম্পাসে অবস্থিত তামান মেগাহ রিয়ার একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২১ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ঘটনাস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরত্বে অবস্থিত আবাসিক এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে, ফলে আশপাশের জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কয়েক কিলোমিটার দূর থেকেও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এমনকি প্রতিবেশী রাষ্ট্র সিঙ্গাপুর থেকেও এই ধোঁয়া স্পষ্ট দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।আগুনে পুড়ে গেছে অন্তত ১৫টি যানবাহন, যার মধ্যে রয়েছে ৭টি তেলের ট্যাঙ্কার, ৫টি গাড়ি ও ৩টি মোটরসাইকেল। তেল মজুত করা বিশাল গুদামটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১,০০০ বর্গমিটার এলাকা।ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ (বোম্বা) জানায়, ৩৪ জন দমকলকর্মী ও ৯টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তারা ১৪টি ফোম ক্যানিস্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে কোনো প্রাণহানি ঘটেনি। তবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার ফলে আশপাশের বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যান।ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামে সংরক্ষিত তেল ও রাসায়নিক উপাদান থেকেই আগুন লেগেছে এবং তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ‘একটা তীব্র বিস্ফোরণের শব্দে আমরা দৌড়ে বের হয়ে আসি। দেখি পুরো আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে।’এ ঘটনায় স্থানীয় প্রশাসন বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে থাকলেও এলাকা ঘিরে সতর্কতা বজায় রাখা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে দুই ডাকাত গ্রেফতার
সীতাকুণ্ডে দুই ডাকাত গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়ামতলা এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার সোনাইছড়ির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা থেকে Read more

আলফাডাঙ্গায় আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ
আলফাডাঙ্গায় আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে আইটিভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।সোমবার Read more

ইরান যুদ্ধে ‘অর্ধেকেরও বেশি’ লক্ষ্য অর্জিত হয়েছে: নেতানিয়াহু
ইরান যুদ্ধে ‘অর্ধেকেরও বেশি’ লক্ষ্য অর্জিত হয়েছে: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অর্ধেকেরও বেশি লক্ষ্য অর্জন হয়েছে বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।সোমবার (৩০ মার্চ) এমন দাবি করেন Read more

বাউফলে আমন চাষে নতুন বিপদ, শামুকের আক্রমণে নষ্ট হচ্ছে চারা
বাউফলে আমন চাষে নতুন বিপদ, শামুকের আক্রমণে নষ্ট হচ্ছে চারা

পটুয়াখালীর বাউফল উপজেলায় আমনধান চাষে নতুন করে সংকট দেখা দিয়েছে। বীজতালার ধানচারা খেয়ে ফেলছে শামুক। এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছে Read more

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে: ফখরুল
খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে: ফখরুল

খালেদা জিয়ার এই দেশে ফেরা গণতন্ত্রকে আরও সহজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ মে) Read more

জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা
জীবিত মানুষ ‘মৃত’ তালিকায়, বন্ধ বয়স্ক ভাতা

বাস্তবে তিনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, কথা বলছেন-কিন্তু সরকারি কাগজে তিনি ‘মৃত’। একটি ভুল তথ্যের কারণে বন্ধ হয়ে গেছে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন