সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কে পিক-আপ সিএনজি সংঘর্ষে স্কুল ছাত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলার বাঘেরকোনা এলাকায় দুর্ঘটনা ঘটেছে।নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী এবং সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকার বাসিন্দা সিএনজি অটোরিকশার চালক সজল ঘোষ (৫০)।এ ঘটনায় পিকআপ চালক পারভেজ আহমদ (৩০)কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তিনি দিরাই থানার ভাটিপাড়া ইউনিয়নের মৃত জালাল উদ্দিনের ছেলে।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জামিল মিয়া সহ এলাকাবাসী জানান, সকালে সুনামগঞ্জ জেলা শহর থেকে সিএনজিতে করে হবিগঞ্জের যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় অনামিকা ও তার মেয়ে প্রথমা। যাওয়ার পথে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়। একজনকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে যাওয়ার পথে মারা যায়। এদিকে পিকআপ সড়কের পাশে খালে পড়ে যায়, সেখানে কোনো মানুষ আছে কি না তার জন্য উদ্ধার কাজ চালায় শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আলমগীরের নেতৃত্বে।শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আলমগীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত আসি এবং দুটি লাশ উদ্ধার করেছি। গুরুতর আহত স্কুল ছাত্রীকে শান্তিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকগণ।জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লাশ উদ্ধার করা হয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি আমরা উদ্ধার করেছি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে শিশু নিহত
বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে শিশু নিহত

বাংলাদেশের অভ্যন্তরে গুলি চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। এতে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ Read more

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের আকাশসীমায় একটি যুদ্ধ অভিযান (Combat Mission) শেষে ফেরার পথে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান জরুরি Read more

পদ্মার ২৭ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ৫১ হাজার টাকায়
পদ্মার ২৭ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ৫১ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ। মাছটির ওজন ২৭ কেজি, যা বিক্রি হয়েছে Read more

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত
কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।নিবার সকাল ৭টায় কারা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রথম Read more

যমুনা নদী থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক শক জব্দ, হুমকিতে জীববৈচিত্র্য
যমুনা নদী থেকে বিপুল পরিমাণ ইলেকট্রিক শক জব্দ, হুমকিতে জীববৈচিত্র্য

বর্তমানে তথ্য প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছে দেশ আর এই তথ্য প্রযুক্তি অপব্যবহার করে সিরাজগঞ্জে চৌহালীতে দিনে রাতে কিছু অবৈধ চক্রের Read more

পাঁচশ টাকা বাজিতে ১০১ বার ডুব দেওয়ার চরম পরিণতি
পাঁচশ টাকা বাজিতে ১০১ বার ডুব দেওয়ার চরম পরিণতি

রাজাপুরে পাঁচশ টাকা বাজি ধরে খালে নেমে ১০১ বার ডুব দিয়ে বাবুল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার উপজেলার বড়ইয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন