ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেজাজ।প্রেসিডেন্ট বেজাজ বলেন, ‘আমাদের দেশের জন্য কর্মী প্রয়োজন এবং বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে।’ তিনি আরও বলেন, পর্যটনসহ বিভিন্ন খাতে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো সম্ভব। আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরেন তিনি।এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের তারুণ্যদীপ্ত ও কর্মঠ জনশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদনের জন্য নয়াদিল্লি যেতে হয় উল্লেখ করে তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য আলবেনিয়া সরকারের প্রতি আহ্বান জানান। এর জবাবে প্রেসিডেন্ট বেজাজ জানান, আলবেনিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি দুদেশের মধ্যে সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের সরকারি সফরের মতো প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধিরও আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বেজাজ আরও জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আন্তর্জাতিক ভর্তি প্রকল্পের অধীনে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ ডাক্তার, নার্স, কারখানার কর্মী এবং কৃষি শ্রমিকসহ বিভিন্ন ধরনের জনশক্তি সরবরাহ করতে সক্ষম। তিনি এই নিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন।বৈঠকে এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেপ্টেম্বরে শুরু এনসিএল টি-টোয়েন্টি, তিন ভেন্যুতে হবে খেলা
সেপ্টেম্বরে শুরু এনসিএল টি-টোয়েন্টি, তিন ভেন্যুতে হবে খেলা

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে গতবছর সফলভাবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজন করেছির বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারবাহিকতায় দ্বিতীয়বারের মোত Read more

অধিকাংশ ফৌজদারী অপরাধ জমি বিরোধে ঘটছে
অধিকাংশ ফৌজদারী অপরাধ জমি বিরোধে ঘটছে

দেওয়ানী ছাড়াও বর্তমানে ফৌজদারি যত অপরাধ সংগঠিত হচ্ছে, বেশিরভাগ জমি সংক্রান্ত বিরোধে। জমি বিরোধে প্রাণহানিও ঘটছে। এসবের প্রধান কারণ হচ্ছে, Read more

ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন
ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন

মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে পানির মজুদ ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। চলতি বছরে খরার Read more

রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি
রাজধানীবাসীর জন্য পহেলা বৈশাখে যে নির্দেশনা দিল ডিএমপি

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানিয়েছে, আগামীকাল সোমবার ১৪ এপ্রিল বাঙালির প্রাণের Read more

ভারতের বিভিন্ন স্থানে বড়দিনের অনুষ্ঠানে একের পর এক হামলা
ভারতের বিভিন্ন স্থানে বড়দিনের অনুষ্ঠানে একের পর এক হামলা

ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ ও কেরালাসহ একাধিক রাজ্যে বড়দিনের অনুষ্ঠান ও সাজসজ্জাকে ঘিরে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাধা দেয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন