সুদানের দারফুর অঞ্চলে প্যারামিলিটারি বাহিনী কর্তৃক পরিকল্পিত গণহত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব (এইচআরএল)। স্যাটেলাইটের ছবি, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে এই নির্মম হত্যাযজ্ঞের প্রমাণ পাওয়া গেছে, যেখানে বহু স্থানে রক্ত ও মরদেহের উপস্থিতি ‘মহাকাশ থেকেও দৃশ্যমান’। খবর  এবিসি নিউজের। এইচআরএল জানিয়েছে, তারা দারফুর অঞ্চলে এমন বহু জায়গা চিহ্নিত করেছে যেখানে মাটির রং লালচে হয়ে গেছে। এই লালচে রং রক্ত ও মরদেহের উপস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এসব স্থান বিশেষ করে হাসপাতাল, আবাসিক এলাকা এবং সুদানের সরকারি সেনাবাহিনী (এসএএফ)-এর ঘাঁটির আশেপাশে দেখা গেছে।এইচআরএল-এর মানবাধিকার গবেষক ন্যাথানিয়েল রেমন্ড এবিসি নিউজকে বলেন, র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তারা হাজার হাজার বস্তু দেখতে পান, যার দৈর্ঘ্য, আকৃতি ও বর্ণ মাটিতে পড়ে থাকা মরদেহের সঙ্গে মিলে যায়।সুদানে রাস্তায় পড়ে আছে শত শত মরদেহ, কবর দেওয়ার কেউ নেইরেমন্ডের ভাষ্যমতে, দারজা উলা নামে এক এলাকায় আরএসএফ বাহিনী বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের আলাদা করে হত্যা করেছে। তিনি বলেন, “আমরা এমন দৃশ্য দেখেছি, যেখানে প্রথম দিন আটক ব্যক্তিদের সারি দেখা গেছে, আর পরদিন একই স্থানে রক্তমাখা মরদেহের স্তূপ।”এইচআরএল আরও জানিয়েছে, আল-ফাশের শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে হাসপাতাল ও সামরিক স্থাপনার কাছে অন্তত কয়েক ডজন এমন ক্লাস্টার বা গুচ্ছ দেখা গেছে, যেখানে রক্তের দাগসহ মরদেহ ছড়িয়ে আছে।স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, আরএসএফ ঘাঁটির আশপাশের সব যানবাহন একসঙ্গে স্থান ত্যাগ করেছে, যা সরকারি বাহিনী পালিয়ে গেলেও সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ফেলে রাখার সমঝোতার ইঙ্গিত দেয় বলে বিশ্লেষকরা মনে করছেন। জাতিসংঘ আল-ফাশেরকে দুঃসহ কষ্টের কেন্দ্রবিন্দু বলে উল্লেখ করেছে।এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছিল, আরএসএফ বাহিনী দারফুরে গণহত্যা চালিয়েছে। ইয়েলের গবেষক রেমন্ড সতর্ক করে বলেন, দুই দশক আগে শুরু হওয়া দারফুর গণহত্যার চূড়ান্ত পর্ব এখন প্রত্যক্ষ করা যাচ্ছে এবং যারা পালাতে পারেনি—বিশেষ করে নারী ও শিশুরা—তারাই এখন পরবর্তী লক্ষ্য।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির
চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ Read more

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ককটেল, হাসুয়াসহ ইউনুস মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাংশা উপজেলার পাট্টা Read more

বায়েজিদ লিংক রোডে ৮ মাস ধরে অন্ধকার, নিরাপত্তা ঝুঁকিতে জনসাধারণ
বায়েজিদ লিংক রোডে ৮ মাস ধরে অন্ধকার, নিরাপত্তা ঝুঁকিতে জনসাধারণ

দুই পাহাড়ের বুক চিরে বয়ে চলা বায়েজিদ লিংক রোড। যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত করেছে নগরকে। সড়কটির কারণে যান্ত্রিক জীবনে Read more

ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে। Read more

চট্টগ্রাম মেডিকেলে স্ট্রোক রোগীর মানবেতর চিকিৎসা
চট্টগ্রাম মেডিকেলে স্ট্রোক রোগীর মানবেতর চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোলজি ওয়ার্ডে ভয়াবহ শয্যাসঙ্কটের কারণে স্ট্রোক রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে বারান্দার মেঝেতে। ওয়ার্ডের ভেতরে জায়গা Read more

আদালতের নির্দেশনা না মেনে কলাতলীর ইসিএ-তে উঠছে ভবন
আদালতের নির্দেশনা না মেনে কলাতলীর ইসিএ-তে উঠছে ভবন

কক্সবাজার সৈকত তীরের ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়ায় (ইসিএ) বহুতল ভবন নির্মাণ বন্ধে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের দেয়া এক আদেশ গত পাঁচ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন