আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলীয় শহর এল-ফাশারের বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে আধা-সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার আধা-সামরিক বাহিনীর এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।এল-ফাশার প্রতিরোধ কমিটি বলেছে, শহরের একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত দার আল-আরকাম বাস্তুচ্যুত শিবিরে হামলা চালিয়েছে আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।এক বিবৃতিতে কমিটি বলেছে, হামলায় অনেক হতাহত হয়েছেন। ভূগর্ভস্থ আশ্রয়স্থলে অনেকের মরদেহ চাপা পড়েছে। আরএসএফের এই হামলাকে গণহত্যা বলে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে সংস্থাটি।সুদানের স্থানীয় বিভিন্ন প্রতিরোধ কমিটি সাধারণত সংঘাতে ত্রাণ তৎপরতা সমন্বয় ও মানবাধিকার লঙ্ঘনের তথ্য নথিভুক্ত করে। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত চলছে। দেশটির এই সংঘাতে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া আরও প্রায় আড়াই কোটি মানুষ তীব্র খাদ্যসংকটের মুখোমুখি হয়েছেন।দারফুরের প্রত্যন্ত অঞ্চলে আরএসএফের নিয়ন্ত্রণের বাইরে থাকা শেষ প্রাদেশিক রাজধানী এল-ফাশার বর্তমানে যুদ্ধের নতুন কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ওেই অঞ্চলে দেশটির আধা-সামরিক বাহিনী নিজেদের আধিপত্য সুসংহত করার চেষ্টা করছে।মানবাধিকারকর্মীরা বলেছেন, শহরটি এখন ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের জন্য উন্মুক্ত কবরস্থানে পরিণত হয়েছে। আরএসএফের অবরোধ শুরুর প্রায় ১৮ মাস পর ৪ লাখ বেসামরিক নাগরিকের আবাসস্থল এল-ফাশারে বর্তমানে প্রায় সব ধরনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ফুরিয়ে গেছে।ওই অঞ্চলে পশুখাদ্যের ওপর নির্ভর করে পরিবারগুলো এতদিন টিকে থাকলেও এই খাদ্যও মিলছে না। এক বস্তা পশুখাদ্যের দাম কয়েকশ’ মার্কিন ডলার ছাড়িয়েছে। স্থানীয় প্রতিরোধ কমিটিগুলো বলছে, খাবারের অভাবে শহরের বেশিরভাগ স্যুপ কিচেন বন্ধ হয়ে গেছে।সূত্র: এএফপি।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক সিদ্দিকী
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ইশরাক সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও Read more

দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। উত্তরবঙ্গ ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটের গাড়িতে অতিরিক্ত Read more

তীব্র তাপদাহের বিষয়ে ডিএনসিসির সতর্ক বার্তা
তীব্র তাপদাহের বিষয়ে ডিএনসিসির সতর্ক বার্তা

আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী, আগামী তিনদিন মাঝারী থেকে তীব্র তাপদাহের শঙ্কা রয়েছে। সেকারণে আগামী ১১, ১২ এবং ১৩ মে Read more

নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু
নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত এক সপ্তাহে জেলায় অন্তত ১২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে Read more

ফলন ভালো হলেও কাঁচা মরিচের দামে হতাশ নওগাঁর কৃষকরা
ফলন ভালো হলেও কাঁচা মরিচের দামে হতাশ নওগাঁর কৃষকরা

কৃষি প্রধান উত্তরের জেলা নওগাঁয় আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর মরিচের আবাদ ভাল হয়েছে। ফলে হাট-বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন