পঞ্চগড়ের দেবীগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এই কমিটি আত্মপ্রকাশ করে। এতে সভাপতি হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের দেবীগঞ্জ উপজেলা সংবাদদাতা জাকির হোসেন কবির রাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে ওয়াসিম আকরাম নির্বাচিত হন।অনুষ্ঠানে পঞ্চগড় জেলা সুজনের কোষাধ্যক্ষ ছাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইসলাম জীবন, সদস্য শফিউল্লাহ রিপন ও জেলা সমন্বয়ক ডিজার হোসেন বাদশা উপস্থিত ছিলেন।আলোচনা সভার প্রথম পর্ব শেষে দেবীগঞ্জ উপজেলা কমিটি গঠনের পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তী পর্বে উপস্থিত সদস্য ও অতিথিদের প্রস্তাবের ভিত্তিতে এবং কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল ইসলাম ও হরিশ চন্দ্র রায়। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন নাজমুস সাকিব মুন ও নয়ন রহমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাসান রায়হান এবং সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ ফরিদ। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফ বিল্লাহ। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন নাহিদ সিদ্দীক বাপ্পী, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক মুক্তা রানী এবং সেমিনার বিষয়ক সম্পাদক হিসেবেও মুক্তা রানীকে নির্বাচিত করা হয়েছে।কমিটির সদস্য হিসেবে রয়েছেন আলাকুল ইসলাম, সন্তোষ বর্মণ, কৈলাশ চন্দ্র রায়, আলামিন খন্দকার, সিরাতুল মোস্তাকিম, সজীব উদ্দীন, রনি ইসলাম ও সাজ্জাদ হোসেন আপন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
 আনোয়ারায় সড়কে সিএনজি-অটোর দখলদারিত্বে নাকাল জনজীবন
 আনোয়ারায় সড়কে সিএনজি-অটোর দখলদারিত্বে নাকাল জনজীবন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রধান সড়কজুড়ে সিএনজি চালিত অটোরিকশার দখলদারি এবং রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ পার্কিংয়ের কারণে প্রতিদিনই তীব্র যানজটে Read more

পদত্যাগ করতে যাচ্ছেন জাকসু নির্বাচন কমিশনার
পদত্যাগ করতে যাচ্ছেন জাকসু নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায় নিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী Read more

নদীবন্দরের ৯ অঞ্চলে সতর্ক সংকেত
নদীবন্দরের ৯ অঞ্চলে সতর্ক সংকেত

কালবৈশাখী ঝড়ের আশংকায় দেশের ৯টি অঞ্চলের নদীবন্দরে তোলা হয়েছে ১ নম্বর সতর্কতা সংকেত।শনিবার (১৯ এপ্রিল) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি

শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার Read more

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করল ভারত
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করল ভারত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফের) হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি Read more

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল

জাতীয় নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন