বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকায় স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ হোসেন (৪০) নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত হোসেন কক্সবাজার জেলার উখিয়া এলাকার বাসিন্দা।রোববার (১৩ জুলাই) সকাল ১১টা ৪১ মিনিটের দিকে ঘুমধুম ইউনিয়নের সীমানা পিলার ৪১ ও ৪২ নম্বর মাঝামাঝি নোম্যান্সল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই নিয়ে গত ১ বছরে মাইন বিস্ফোরণে ১ জন নিহত এবং ১৬ জনের বেশি বাংলাদেশী নাগরিক স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।পরে স্থানীয়রা আহত মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তে বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত মায়ানমার-বাংলাদেশ নোম্যান্সল্যান্ডে পুঁতে রাখা স্থল মাইনে পা দিয়ে ফেললে, ভয়ংকর বিস্ফোরণে হোসেনের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, স্থল মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর পেয়েছি।মিয়ানমার ১৯৯৭ সালের জাতিসংঘের মাইন নিষিদ্ধকরণ চুক্তিতে সই করেনি, যে আইন সুস্পষ্টভাবে স্থল মাইন তৈরি, ব্যবহার ও মজুত নিষিদ্ধ করে।বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিস্ফোরণের ঘটনা বেশি ঘটে। মায়ানমারের সামরিক বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী উভয়ই এই এলাকায় স্থল মাইন ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১ বছরে (প্রায় জুলাই ২০২৪ থেকে জুলাই ২০২৫) মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে অন্তত ১ জন বাংলাদেশী নাগরিক নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই তাদের শরীরের অঙ্গ হারিয়ে স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন।উল্লেখ্য, এই সংখ্যাগুলো শুধু বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের ঘটনাগুলির উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকার দুর্গমতা এবং অবৈধ কার্যকলাপের কারণে অনেক ঘটনা হয়তো সংবাদ মাধ্যমে আসেনি। মিয়ানমার সামরিক বাহিনী এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী উভয়ই এই এলাকায় স্থল মাইন ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য একটি বড় হুমকি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিলামে উঠেছে স্বর্ণের কমোড, প্রাথমিক মূল্য ১ কোটি ডলার
নিলামে উঠেছে স্বর্ণের কমোড, প্রাথমিক মূল্য ১ কোটি ডলার

স্বর্ণ দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে মূল্যবান টয়লেট বিক্রির জন্য নিলামে উঠেছে। ব্রিটিশ বহুজাতিক কোম্পানি সোথবি শুক্রবার (৩ নভেম্বর) ঘোষণা করেছে, Read more

সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আবারও এক মাস সময় বেঁধে দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না Read more

তিন আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া
তিন আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী নির্ধারণ ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩২ আসনে প্রার্থী দিচ্ছে দলটি। এতে Read more

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি গ্রামে এক অপসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩ টায় Read more

গাজীপুরে বেপরোয়া তাকওয়া বাস কাউন্টারে, আহত ৭
গাজীপুরে বেপরোয়া তাকওয়া বাস কাউন্টারে, আহত ৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া তাকওয়া পরিবহন প্রবেশ করলো বাস কাউন্টারের ভিতরে। এসময় বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ও Read more

বাগেরহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, আটক ৪
বাগেরহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, আটক ৪

বাগেরহাটের মোল্লাহাটে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আটকে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধববার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন