‎চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কাজলী (৩০) নামের এক হিজড়া নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে বারআউলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়ক পার হতে গিয়ে একটি মিনিবাস তাদের ধাক্কা দেয়। এই ঘটনায় আহত হয় আরও এক হিজড়া। এই ঘটনায় মিনি বাসটিকে আটক করা হলেও পালিয়ে যায় চালক। নিহত কাজলী কুড়িগ্রাম জেলা ও থানার চর হরিকেশ গ্রামের মো. আলমের সন্তান।‎‎পুলিশ সূত্রে জানা যায়, নিহত কাজলী কয়েকদিন আগে কুড়িগ্রাম থেকে এখানে বেড়াতে এসেছিল মধ্যম সোনাইছড়ি দলাইয়ারপাড়া এলাকায় বাসবাস করা হিজড়া সম্প্রদায়ের কাছে। কিন্তু মঙ্গলবার রাতে দলবদ্ধ হয়ে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমূখী একটি মিনিবাস তাদের ধাক্কা দেয়। এতে কাজলী নামের হিজড়া ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরও এক হিজড়া। আহত হিজড়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।‎‎বার আউলিয়া হাইওয়ে থানার (ওসি) আবদুল মমিন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত হিজড়ার লাশ উদ্ধার করি। আহত হিজড়াকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থাও আশঙ্কা জনক। এই ঘটনায় মিনিবাসটিকে আটক করা হয়েছে। কিন্তু ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।‎এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তল বঙ্গোপসাগর, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তল বঙ্গোপসাগর, পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের ফলে কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় এলাকায় সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে। গতকাল সন্ধ্যায় প্রচণ্ড Read more

পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের Read more

ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান, টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি
ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান, টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো আগামী ১১ জানুয়ারি Read more

অজ্ঞানপার্টির ডিম খেয়ে টাকা–মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী
অজ্ঞানপার্টির ডিম খেয়ে টাকা–মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী

ঢাকা থেকে নিজ জেলায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান। এ ঘটনায় তিনি Read more

জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়
জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে সিলেট বিভাগকে রানে পরাজিত করল চট্টগ্রাম বিভাগ। রোববার (৫ সেপ্টেম্বর) আগে ব্যাট করে মাহমুদুল হাসান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন