বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম।শুক্রবার (০৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াত ইসলামী’র দায়িত্বশীল সমাবেশে জামায়াতের সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দেন। তিনি সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়দুল হক (র:) এর নাতি ও বাড়বকুণ্ড ইউনিয়নের বাসিন্দা।এই সময় তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড ভালো লাগায় আমি এখন জামায়াতে যোগদান করেছি। যতদিন বেঁচে থাকি, ততদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাব।’উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের বলেন, ‘কিছুদিন আগে জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন তিনি। শুক্রবার সকালে ইসলামীর দায়িত্বশীল সমাবেশে সেখানে তিনি জামায়াতে ইসলামের ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তিনি আমৃত্যু পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে থেকে ইসলামের খেদমত করে যাবেন বলে জানান।’আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মোহাম্মদ আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানসহ জেলা উপজেলার জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা
বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা

সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি এ বছর ৮ জনকে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ  
সুনামগঞ্জ সীমান্তে ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও গরু জব্দ  

সুনামগঞ্জের দুটি সীমান্ত এলাকা মানিল বিহিন ৬৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ী ও গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।সোমবার (২৩ Read more

লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটে ঘুষগ্রহিত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িকভাবে বরখাস্ত নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ীভাবে বরখাস্তসহ আইনের আওতায় আনার Read more

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া
দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া

সব কিছু ঠিক থাকলে চলতি মাসের (এপ্রিল) মধ্যেই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। তার Read more

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু, ছোট বোন নিখোঁজ
পাকুন্দিয়ায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু, ছোট বোন নিখোঁজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নীলা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন নিহতের Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবি ছাত্র অধিকার পরিষদের
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবি ছাত্র অধিকার পরিষদের

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। সমাবেশ থেকে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলসহ ব্রিগেডিয়ার জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন