সিলেটের জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ২১ জন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে জাফলং থেকে ছেড়ে আসা ওই বাসটি সিলেটের দিকে যাচ্ছিল। পথে কাটাগাং এলাকায় পৌঁছালে একই দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। পরে দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।পরবর্তীতে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া রেকার দিয়ে বাসটি তোলা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুটিং সেটে আহত তটিনী
শুটিং সেটে আহত তটিনী

গেল কয়েকদিন ধরে চট্টগ্রামে আসন্ন ঈদের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তানজিম সাইয়ারা তটিনী।  সেখানে শুটিং করতে গিয়ে রোববার গুরুতর Read more

ব্রেন স্ট্রোকের লক্ষণ, কারণ ও প্রতিরোধ
ব্রেন স্ট্রোকের লক্ষণ, কারণ ও প্রতিরোধ

স্ট্রোক হলো ব্রেন বা মস্তিষ্কের রোগ। যত অসংক্রামক রোগে মানুষের মৃত্যু হয়, তার মধ্যে স্ট্রোক দ্বিতীয় প্রধান কারণ। জনসচেতনতা যথাযথভাবে Read more

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত

হুতি নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৭ জন। সোমবার Read more

ওয়াইফাই কলিং সেবা চালু করেছে গ্রামীণফোন
ওয়াইফাই কলিং সেবা চালু করেছে গ্রামীণফোন

ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে দেশে প্রথমবারের মতো ওয়াইফাই কলিং সেবা চালু করেছে শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। Read more

রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ আজ
রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ আজ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। Read more

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ককটেল, হাসুয়াসহ ইউনুস মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাংশা উপজেলার পাট্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন