সিলেট টেস্টের তৃতীয় দিনের অনেকটা সময় গিয়েছিল বৃষ্টির কাছে। সীমিত খেলাতেও অবশ্য বাংলাদেশ দাপট দেখিয়েছে। জিম্বাবুয়ের কাছ থেকে ম্যাচের লাগামটাও অনেকটাই নিজেদের কাছে নিয়ে এসেছিল নাজমুল হোসেন শান্তর দল। চতুর্থ দিন কিছুটা এগিয়ে থেকেই ব্যাটিংয়ে নামার কথা ছিল শান্ত-জাকের আলীর। কিন্তু সিলেটে তৃতীয় দিনের মতো আজও বৃষ্টিই খবরের শিরোনাম। আগের দিনের কমে যাওয়া ওভারের খানিকটা পুষিয়ে নিতে খেলা শুরুর সময় এগিয়ে আনা হয়েছিল। সেটা অবশ্য হচ্ছে না। গতকাল রাতেই সেখানে ছিল ভারী বর্ষণ। এখনও আছে এর রেশ। যে কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না তা জানিয়ে দেয়া হয়েছে। সকাল ১০টায় ফের মাঠ পরিদর্শন করবেন দুই অনফিল্ড আম্পায়ার। বাংলাদেশ এদিন খেলতে নামবে ১১২ রানের লিড থেকে। ক্রিজে আছেন দুই ব্যাটার শান্ত এবং জাকের। এদের মাঝে শান্ত গতকাল শেষ বিকেলেই তুলে নিয়েছেন অর্ধশতক। ৬০ বলে ২১ রান করে তাকে ভালোই সঙ্গ দিচ্ছেন জাকের আলী অনিক। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ তুলতে পেরেছিল ১৯১ রান। একমাত্র মুমিনুল হকের ৫৬ রান ছাড়া বলার মতো সংগ্রহ ছিল না কারোরই। জবাবে ব্রায়ান বেনেট এবং শন উইলিয়ামসের ব্যাটে চড়ে লিড পেয়ে যায় জিম্বাবুয়ে। শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান। শান্ত পরবর্তীতে ফিফটি পেয়েছেন। সেটাই বাংলাদেশকে বসিয়েছে চালকের আসনে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। বুধবার (৩ Read more

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী
মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। তাকে প্রাণঢালা Read more

সাবেক স্বামীর বিরুদ্ধে যৌনতার অভিযোগ সুস্মিতার
সাবেক স্বামীর বিরুদ্ধে যৌনতার অভিযোগ সুস্মিতার

টলিউড অভিনেত্রী সুস্মিতা রায়ের ব্যক্তিগত জীবন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক Read more

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ
চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারে কর্মরত ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা.ইসমত আরা পারভীন তানিয়ার বিরুদ্ধে Read more

নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা
নামাজ পড়তে যাওয়ার সময় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে (৩৫) গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর Read more

লামার টঙ্গঝিরিতে চাঁদাবাজির সময় তিন পাহাড়ি আটক
লামার টঙ্গঝিরিতে চাঁদাবাজির সময় তিন পাহাড়ি আটক

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় গভীর রাতে চাঁদাবাজির সময় স্থানীয় জনসাধারণের সাহসিকতায় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন