সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে তিনটা থেকে চারটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।সিকৃবিতে এ বছর ৬ হাজার ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৬.৪৫ শতাংশ। ভর্তি পরীক্ষার ফালাফল আগামী ১৬ প্রকাশিত হবে।উল্লেখ্য, এ বছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভারতের যুদ্ধবিমান ঠেকাতে’ পাকিস্তানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিলো চীন!
‘ভারতের যুদ্ধবিমান ঠেকাতে’ পাকিস্তানকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিলো চীন!

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ হামলার জেরে উপমহাদেশে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে চীনের পক্ষ থেকে পাকিস্তানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘটনা Read more

কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ
কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ

কিশোরগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়াকে কেন্দ্র করে জমি দখল ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ Read more

১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি।আজ রবিবার (২ Read more

বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে মো. হাবিবুল্লাহ (৪৬) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার Read more

সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক
সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক

২০২৪ সালের জুলাই মাস। দেশের রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। তরুণেরা স্লোগানে, সাহসে, আর স্বপ্নে জাগিয়ে তুলেছিল নতুন আশার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন