চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে পৌঁছালে লোকোমোটিভসহ একাধিক বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, ‘দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার ট্রেন ঘটনাস্থলে যাচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’এদিকে এ দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে সিলেট স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। এই ট্রেনটি সিলেট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা ২০ মিনিটে। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে আটকা পড়েছে।সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হতে কিছুটা সময় লাগবে।তিনি বলেন, মোগলাবাজারে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট স্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে সিলেটগামী উপবন এক্সপ্রেস আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষ হতে আরও অন্তত এক ঘণ্টা সময় লাগতে পারে। তারপর রেল চলাচল স্বাভাবিক হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে হাসপাতালের ওয়েবসাইট থেকে সরানো হলো শেখ হাসিনার ছবি
অবশেষে হাসপাতালের ওয়েবসাইট থেকে সরানো হলো শেখ হাসিনার ছবি

দীর্ঘ ১০ মাস পর অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সরকারি ওয়েবসাইটে থাকা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ Read more

১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের আশঙ্কা
১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া Read more

এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান
এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান

এশিয়া কাপের নবম শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ১৪৭ রান। টুর্নামেন্টের ১৭তম আসরের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা Read more

বিএনপির দুই কর্মীকে কুপিয়ে জখম, তিন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা
বিএনপির দুই কর্মীকে কুপিয়ে জখম, তিন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে স্থানীয় তিন Read more

লালমনিরহাটে নবীজিকে কটুক্তির অভিযোগে বাবা-ছেলে আটক
লালমনিরহাটে নবীজিকে কটুক্তির অভিযোগে বাবা-ছেলে আটক

লালমনিরহাটের শহরের সেনুন ব্যবসায়ী, হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করায় বাবা-ছেলেকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় Read more

মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু
মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে পড়ে দুই বন্ধুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত মেলখুম ট্রেইলে পড়ে গিয়ে গালিব (২২) ও রিদয় (২২) নামের দুই তরুণ পর্যটকের মর্মান্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন