মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামায়াতে ইসলামী ও শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগাদান করেছেন। রবিবার(১৪ ডিসেম্বর) বিকেলে জেলার সিরাজদিখান উপজেলার চোকদারপাড়া গ্রামের ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে জামায়াত নেতাকর্মীরা যোগদান করেন। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেনের নেতৃত্বে যোগদান করা শতাধিক নেতাকর্মীর হাতে ধানের শীষ তুলে দিয়ে বরণ করে নেন মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি দলীয় প্রার্থী বলেন, সবারই জ্ঞানবুদ্ধি আছে। আল্লাহ তােমাদের (জামায়াতে ইসলামীর নেতাকর্মী) স্মরণশক্তি ফিরিয়ে দিয়েছেন। যে দল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, তাকে কি জনগণ কখনো পছন্দ করবে-প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরো বলেন, তারা এতদিন পরে বুঝতে পেরেছে, বিএনপিই সঠিক দল। বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল। এসময় উপজেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের ৩১ দফায় অনুপ্রানিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি।দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোতাহার হোসেন ও মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা  স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.হাবিব সরকার, ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনস প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার
ফুলবাড়ীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মমতাজ বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙামোড় Read more

জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ
জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় Read more

ডিবি হারুনের ফুফা ওমর ফারুক গ্রেপ্তার
ডিবি হারুনের ফুফা ওমর ফারুক গ্রেপ্তার

পলাতক সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা শ্বশুর ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরী (৫৮) গ্রেপ্তার করেছে Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৫ দিন পর মারা গেলেন Read more

জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে Read more

বাগেরহাটে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৩
বাগেরহাটে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৩

বাগেরহাটের চিতলমারীতে স্বর্ণের দোকানের সিন্দুক কেটে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় মামলা হওয়ার চার ঘণ্টার মধ্যে চোরাই স্বর্ণসহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন