সিরাজগঞ্জের কাজীপুরে অজ্ঞাত এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার শহীদ এম মনসুর আলী আধুনিক অডিটোরিয়ামের দ্বিতীয় তলার একটি ওয়াশরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, বিকেলে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের দ্বিতীয় তলা থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় কয়েকজন সেখানে যান। এ সময় ওয়াশরুমের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে যান। মৃত ব্যক্তির বয়স ৬০ থেকে ৬৫ বছর হবে।পুলিশের ভাষ্যমতে, গত বছরের ৫ আগস্ট অডিটোরিয়ামে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ওই ভবনে মানুষের তেমন চলাচল ছিল না। একেবারে পরিত্যক্ত ছিল ভবনটি।স্থানীয়রা জানান, দ্বিতীয় তলার একটি ওয়াশরুমের কমোডের ওপর বসে থাকা অবস্থায় আছে লাশটি। একটি হাত ও মাথা নিচের দিকে রয়েছে লাশটির। লাশের মুখে দাড়িও রয়েছে।এদিকে লাশ উদ্ধারের পর মমতা খাতুন নামের এক নারী ঘটনাস্থলে এসে দাবী করেন, উদ্ধার হওয়া লাশটি তাঁর বাবার। তিনি জানান, তাঁর বাবা প্রায় ২০ থেকে ২৫ দিন আগে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।রাতে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান মুঠোফোনে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং লাশটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। সেই সাথে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক সেনার মৃত্যুর প্রতিশোধে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
এক সেনার মৃত্যুর প্রতিশোধে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

গাজায় এক ইসরায়েলি সেনা নিহতের পর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে Read more

জেলখানায় থাকা ভোটারদের ভোটদানে বিশেষ নির্দেশনা ইসির
জেলখানায় থাকা ভোটারদের ভোটদানে বিশেষ নির্দেশনা ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশের কোনো জেলখানায় বা আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটদানের জন্য নির্বাচন কমিশন (ইসি) Read more

সৈকতের প্রহরীরা বিদায় নিচ্ছেন সেপ্টেম্বরেই, মৃত্যু ঝুঁকিতে পর্যটকরা
সৈকতের প্রহরীরা বিদায় নিচ্ছেন সেপ্টেম্বরেই, মৃত্যু ঝুঁকিতে পর্যটকরা

সাগরের ঢেউয়ে ডুবে যাওয়া মানুষের জীবন বাঁচাতে যারা দিনরাত পাহারা দেয়, সেই লাইফ গার্ড কর্মীদের আর হয়তো দেখা যাবে না Read more

বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন লায়ন সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক
বকশীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন লায়ন সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক

জামালপুরের বকশীগঞ্জ প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ২৫ এপ্রিল) বিকালে হোটেল নিরিবিলিতে সর্বসম্মতি ক্রমে Read more

লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক এবং ৯ জন প্যারামেডিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও তীব্র Read more

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

দেশজুড়ে ব্যাপক আলোচিত মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা ঘটনায় দায়ের করা মামলায় চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন