ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। মূলত অসুস্থতার কারণেই রিয়ালের হয়ে মাঠে নামেননি তিনি। তবে শেষ ষোলোতে জুভেন্টাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে  ফিরছেন তিনি।মঙ্গলবার (১ জুলাই) হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ম্যাচটি ঘিরে বাড়তি উত্তেজনা থাকলেও এমবাপ্পের সম্ভাব্য ফেরার খবরে আরও আত্মবিশ্বাসী লস ব্লাঙ্কোসরা।রিয়াল কোচ জাবি আলোনসো সংবাদ সম্মেলনে বলেন, ‘এমবাপ্পের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি। সে ফিরছে এটা আমাদের জন্য দারুণ সুখবর।’এমবাপ্পে ছাড়াও ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরছেন দুই অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারবাহাল ও এইডার মিলিটাও। বিষয়টিকে দলের জন্য বড় সুবিধা হিসেবে দেখছেন কোচ আলোনসো।তিনি বলেন, ‘দানি আর মিলিতাও অনেকদিন ধরে রিহ্যাবে ছিল। এখন তারা ফিরেছে, এটা পুরো দলের আত্মবিশ্বাস বাড়াবে। এখন সবাই আরও একতাবদ্ধ। এই সময়টায় প্রথম একাদশ হোক বা বেঞ্চের খেলোয়াড়, সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কন্ঠস্বরে সংবাদের পর প্রতারণা করা সেই দোকানের নাম পরিবর্তন
সময়ের কন্ঠস্বরে সংবাদের পর প্রতারণা করা সেই দোকানের নাম পরিবর্তন

 ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা করে গড়ে ওঠা ফরিদপুরের আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজের নাম পরিবর্তন Read more

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে এনসিপি নেতা ও জুলাই যোদ্ধাদের উপর ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও Read more

বাগেরহাটে ৫৩৮০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বাগেরহাটে ৫৩৮০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বাগেরহাটের চিতলমারীতে ৫ হাজার ৩৮০ পিচ ইয়াবা ও নগদ টাকাসহ বাবুল শেখ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ Read more

নাইটহুড পেলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডারসন
নাইটহুড পেলেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ডারসন

ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার জেমস অ্যান্ডারসন এখন থেকে পরিচিত হবেন ‘স্যার জেমস অ্যান্ডারসন’ নামে। দেশের সর্বকালের সেরা টেস্ট উইকেটশিকারি Read more

সংস্কারে যারা বাধা দেবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না: তাসনিম জারা
সংস্কারে যারা বাধা দেবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না: তাসনিম জারা

সংস্কারে যারা বাধা দেবে, ইতিহাস তাদের কখনও ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য Read more

জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বীমার ২৫ লাখ টাকা তুলে নিলেন স্ত্রী!
জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বীমার ২৫ লাখ টাকা তুলে নিলেন স্ত্রী!

স্বামীর মৃত্যু হয়েছে, এই বলে ভুয়া মৃত্যু সনদ দেখিয়ে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন স্ত্রী। পরে ঘটনাটি জানাজানি হলে ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন