মুন্সিগঞ্জের সিরাজদিখানে অস্ত্রের মুখে একজনকে জিম্মি করে দুটি গ্যারেজ থেকে ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা ডাকাতি হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৬-৭ জন ডাকাত আবুল হোসেন ও আনাউল্লাহর গ্যারেজে হামলা চালায়। এ সময় গ্যারেজে থাকা শাকিল নামে এক যুবককে বেঁধে রেখে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করা হয়। এরপর প্রথমে আবুল হোসেনের গ্যারেজ থেকে তিনটি এবং পরে আনাউল্লাহর গ্যারেজ থেকে আরও তিনটি অটোরিকশা লুট করে নিয়ে যায় ডাকাতরা।ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা ছিল এসব অটোরিকশা। হঠাৎ ডাকাতির ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত অটোরিকশাগুলো উদ্ধারের জন্য পুলিশের প্রতি জোর দাবি জানান তারা।বাসাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সালাউদ্দিন বলেন, সকালে খবর পাই আবুলের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি দুটি গ্যারেজ থেকে মোট ছয়টি অটোরিকশা ডাকাতি হয়েছে। আমি তাদের বলেছি, দ্রুত থানায় বিষয়টি জানাতে।এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশা উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিজ্ঞতা ছাড়াই ৪০০ জন নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
অভিজ্ঞতা ছাড়াই ৪০০ জন নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত Read more

তদন্তে সাক্ষী হওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ
তদন্তে সাক্ষী হওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ

অপকর্মের বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় কর্মচারীকে বদলি চেষ্টার অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা ও এস্টেট Read more

আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা
আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসিসহ অন্তত ২০ Read more

ইসির আপিল শুনানি কক্ষে হট্টগোল
ইসির আপিল শুনানি কক্ষে হট্টগোল

নির্বাচন কমিশনে (ইসি) সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকালে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন