গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে আসছেন সর্বস্তরের মানুষ। দেশের নানা প্রান্ত থেকে দলে দলে মানুষ জড়ো হচ্ছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকায়। কেউ এসেছেন ফিলিস্তিনের পতাকা হাতে, কারো হাতে প্লাকার্ড-ফেস্টুন। তবে এদের মধ্যে নজর কড়েছেন এক ঘোড়সওয়ার। তিনি ঘোড়ায় চড়ে ফিলিস্তিনের পতাকা হাতে যোগ দিয়েছেন মার্চ ফর গাজা’য়।ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’র মূল আনুষ্ঠানিকতা বিকেলে। তবে সকালে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন মানুষ। সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এর মধ্যেই এক যুবককে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাস্তায় ঘোড়া ছোটাতে। হাতে ফিলিস্তিনের পতাকা। কিছুক্ষণ পর তাকে ঘিরে অনেকেই ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে থাকেন।ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হবে। বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি।বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী থেকে শুরু করে খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আয়োজনে সরব সমর্থন জানিয়েছেন।নিরীহ ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করার উদ্দেশ্যেই এমন কার্যক্রম বলে জানান আয়োজকরা। তাদের দাবি সারা দেশ থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবে এ প্রতিবাদ কর্মসূচিতে। এই কর্মসূচি ঘিরে রাজধানীতে সেনবাহিনী ও আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যাদের সমন্বয়ে নিরাপত্তার জোরদার করা হয়েছে। কর্মসূচি সফল করতে এরইমধ্যে নানা নির্দেশনা দেয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। গত শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা পরিদর্শন করেন সোহরাওয়ার্দী উদ্যানের সভাস্থল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ নামক স্থানে চলন্ত সিএনজি থেকে মহাসড়কে পড়ে ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে জালাল উদ্দিন (৫০) নামের Read more

ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে দোয়া ও মোনাজাত করলেন মেঘনার পাড়ের জেলেরা
ভরা মৌসুমেও ইলিশ না পেয়ে দোয়া ও মোনাজাত করলেন মেঘনার পাড়ের জেলেরা

চলছে বর্ষা মৌসুম। এমন বর্ষায় দেখা মিলে মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশের। কিন্তু, গেল দুই মাস ধরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা Read more

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অভিযানে গত ৮ দিনে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় মাদক ও বিভিন্ন Read more

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে। তিনি এই দায়িত্বে থেকে দলটির Read more

‘শুনলাম বাস ভাড়া নাকি নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’
‘শুনলাম বাস ভাড়া নাকি নিতে চাচ্ছে না, যাত্রীরা জোর করে দিচ্ছে’

সম্প্রতি ঈদে কর্মমুখর মানুষের বাড়ি ফেরা নিয়ে অনেক বাস কাউন্টারে টিকিটের মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে। সেই প্রসঙ্গে সড়ক পরিবহন ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন