মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার মধ্যরাতে। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। বিগত বছরগুলোতে এই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৬৫ দিন। এরই মধ্যে নিষেধাজ্ঞা শেষে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন বরগুনার তালতলী উপজেলার জেলেরা। ইতোমধ্যে সাগরে যাওয়াকে কেন্দ্র করে কর্মচাঞ্চল্য ফিরেছে মৎস্য অবতরণ কেন্দ্র ও জেলে পল্লীগুলোতে। আজ রাত ১২টার পর থেকেই মাছ ধরার জন্য ফের সাগরে যাওয়া শুরু করেছেন উপকূলের জেলেরা।মৎস্য অফিস সূত্রে জানা যায়, তালতলী উপজেলায় সরকারি ভাবে নিবন্ধিত জেলে রয়েছেন ৮ হাজার ৭৯৯ জন। এর মধ্যে ৫ হাজার ২’শ জন জেলে সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। নিবন্ধিত জেলেদের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বিশেষ ভিজিএফের মাধ্যমে ৫৬ কেজি করে চাল দেওয়া হয়েছে।তালতলীর জেলে পল্লী ঘুরে দেখা যায়, সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ব্যস্ত সময় পার করছেন তারা। কেউ জাল ট্রলারে উঠাচ্ছেন, কেউবা ট্রলারে থাকাকালীন খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় বাজারের কাজ সেরে ফেলছেন। এসব কাজ সেরে দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে নামার আগ মুহূর্তে জেলেদের চোখে-মুখে নতুন আশা, জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ফের প্রাণচঞ্চল হয়ে উঠবে উপজেলার ফকিরহাট উপ-মৎস্য অবতরণ কেন্দ্রে।নিদ্রা জেলে পল্লীর জেলে মো. আলতাফ হাওলাদার বলেন, ‘দীর্ঘ প্রায় দু’মাস পর নিষেধাজ্ঞা শেষে জেলেদের কিছুটা উৎসাহ-উদ্দীপনা থাকলেও পাশাপাশি ঋণ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। অনেকের ঋণ রয়েছে। কিন্তু প্রায় দু’মাস মাছ ধরা বন্ধ থাকায় পরিশোধ সম্ভব হয়নি। এখন মাছ ধরে নিজেও চলতে হবে, ঋণও পরিশোধ করতে হবে। এবার অনেক আশায় নিয়ে আমরা সাগরে নামবো। কারণ গত বছর আশানুরূপ ইলিশ পাওয়া যায়নি। আশা করছি এ বছর প্রচুর ইলিশ পাওয়া যাবে।’ট্রলার মালিক ও আড়তদার জালাল উদ্দিন বলেন, ‘প্রতি মৌসুমে তারা লাখ লাখ টাকা বিনিয়োগ করেন লাভের আশায়। কিন্তু মৌসুমের শেষ ভাগে বিপুল টাকা বিনিয়োগে অনেকেরই অনীহা। এছাড়াও মাত্র দু’মাস পরই ফের মা-ইলিশের ২২ দিনের জন্য সাগর এবং নদীতে নিষেধাজ্ঞা রয়েছে।’তালতলী উপজেলা জেলে শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম মাতুব্বর বলেন, ‘এই উপজেলার জেলেরা ৫৮ দিনের সরকারি নির্দেশনা পালন করেছে। নিষেধাজ্ঞার সময় কোনো ট্রলার সাগরে যেতে দেওয়া হয়নি। তাই রাত ১২টার পরপরই জেলেরা গভীর সাগরে মাছ শিকার করতে যাচ্ছেন।’বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, ‘সাগরে ইলিশ ধরার নিষেধাজ্ঞা সফলভাবে পালন করা হয়েছে। স্থানীয় বরফকলগুলো বন্ধ রাখায় হয়েছিলো। নিষেধাজ্ঞাকালে জেলেদের সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে আবারও বাড়ছে করোনা
ভারতে আবারও বাড়ছে করোনা

ভারতে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশটির বেশ কয়েকটি রাজ্যে একদিনে একাধিক কোভিড টেস্ট পজিটিভ হওয়ার খবর মিলছে। Read more

চুয়াডাঙ্গায় ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম, দাম চড়া
চুয়াডাঙ্গায় ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম, দাম চড়া

সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম বলা হয়। কিন্তু এই ভরা মৌসুমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ইলিশ মাছের Read more

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২২ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে মামলার আসামি ১৪ জন Read more

মেঘনায় আ.লীগ চেয়ারম্যানদের ছাত্রদলের একাংশের হুঁশিয়ারি
মেঘনায় আ.লীগ চেয়ারম্যানদের ছাত্রদলের একাংশের হুঁশিয়ারি

কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদে প্রবেশ করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা Read more

ঈদের ছুটির মধ্যেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা
ঈদের ছুটির মধ্যেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা

ঈদুল আজহার ছুটির মধ্যেই দেশের কিছু এলাকায় আজ বুধবার সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব Read more

নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ
নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন