সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অবৈধভাবে তিনটি স্থানে বালুমহল সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।শনিবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌহালীর ইউএনও মো: মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিকভাবে বিচারকার্য পরিচালনা করে বালু কারবারি বোরহান উদ্দিন, মেহেদী হাসান ও মো: সৈকতকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় আড়াই লক্ষ সেফটি বালু জব্দ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জিম্মায় জব্দকৃত বালু হস্তান্তর করা হয়েছে। দ্রুত প্রকাশ্যে নিলামে তোলা হবে বলে জানা গেছে।এসময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসডিই মো: পারভেজ ও এনায়েতপুর থানার উপ পরিদর্শক আনোয়ার হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চৌহালী উপজেলার সাদিয়া চাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর যমুনা স্পার বাঁধের উত্তর এবং দক্ষিণে পাউবো’র জায়গায় দখল করে অবৈধভাবে বালু মহাল বা গদি প্রতিষ্ঠা করেছে প্রভাবশালী চক্র।এছাড়া বালু আনলোডের জন্য পাউবোর নির্মীত স্পার বাঁধের উপরের অংশ কেটে পাইপ বসিয়ে এ ব্যবসা পরিচালনা করছে তারা। একারণে সাড়ে ৬০০ কোটি টাকার নির্মাণাধীন তীর সংরক্ষণ বাঁধসহ যমুনা স্পার বাঁধ এলাকা হুমকিতে রয়েছে। মোবাইল কোর্টের অভিযান পরিচালনার জন্য এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোলাপগঞ্জে ‘দেওয়ানের পুল’ সেতু অনিশ্চয়তায়, ক্ষুব্ধ এলাকাবাসী
গোলাপগঞ্জে ‘দেওয়ানের পুল’ সেতু অনিশ্চয়তায়, ক্ষুব্ধ এলাকাবাসী

গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নে দেওয়ানের সড়কে 'দেওয়ানের পুল' নামে সেতুর জন্য দীর্ঘ ৩ বছর থেকেই দুর্ভোগে রয়েছেন কয়েক হাজার মানুষ। Read more

এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়?
এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়?

এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সরকারি Read more

গোয়ালন্দে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
গোয়ালন্দে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

রাজবাড়ীর গোয়ালন্দে এস'পি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা Read more

কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি
কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস

দেশের চারটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার Read more

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন