চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের বড় দুয়ারা বিট কাম চেক স্টেশনের সংরক্ষিত বনাঞ্চলে সরকারিভাবে সৃজিত আগরবাগান এখন অস্তিত্বহীন। বহু কোটি টাকার সরকারি অর্থে যে প্রকল্প বাস্তবায়িত হয়েছিল—তা এখন এক শ্রেণির বন কর্মকর্তার দুর্নীতি এবং প্রভাবশালীদের ‘অ্যাগ্রো খামার’ গড়ার খেয়ালে নিশ্চিহ্ন। স্থানীয়রা বলছেন—যারা গাছ লাগানোর দায়িত্বে, তারাই গাছ কাটায় সহযোগিতা করেছে।জানা যায়, ১৯৯৮ ও ২০০৬ সালে সরকার আগরবাগান সম্প্রসারণ এবং রক্ষণাবেক্ষণের জন্য দুটি প্রকল্প নেয়। সিলেট ও চট্টগ্রামের উপযোগী বনাঞ্চলগুলোতে এই প্রকল্প বাস্তবায়িত হয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বড়দুয়ারা বিটের অন্তর্গত হলুদিয়া মইন্নারটেক, ন্যাচারাল পার্কের গেটের উত্তর পাশে, বড়ুয়াপাড়া, খৈয়াখালী ও বাঁশবুনিয়া এলাকায় ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত রোপণ করা হয় শত শত আগরগাছ। এই বনাঞ্চলগুলোকে বলা হতো ‘আগরের স্বর্ণভূমি’। প্রতিটি গাছের সম্ভাব্য বাজারমূল্য ছিল লক্ষাধিক টাকা।তবে হলুদিয়া বড়ুয়াপাড়ার আগরবাগানে গেলে এখন যে দৃশ্য চোখে পড়ে, তা ভয়াবহ। আগরগাছের ছায়া নেই, চারপাশে মাটি কাটা, পোলট্রি শেড, মাছের পুকুর আর ফলদ বাগান। স্থানীয় মো. সেলিম নামে এক ব্যক্তি সরকারি বনভূমিতে ‘সৌদি বাংলা অ্যাগ্রো ফার্ম’ ও ‘কৃষি খামার’ গড়ে তুলেছেন। সেখানে নিয়মিত পানি সেচ হচ্ছে, শ্রমিকেরা কাজ করছে। অথচ বন বিভাগ সব জানে—কিন্তু কোনো ব্যবস্থা নেই।আগরগাছ উজাড় করে মাছের প্রজেক্ট, পোলট্রি খামার ও ফলদ বাগান গড়ে তোলা সেলিম বলেন, ‘আমি জায়গাটা আমিন নামে একজনের কাছ থেকে ভাড়া নিয়েছি। কিছু জায়গা আমার নিজেরও।’কিন্তু তাকে প্রশ্ন করা হলে—সরকারি বনভূমি কীভাবে ব্যক্তিমালিকানা হলো? কীভাবে ভাড়া দেওয়া সম্ভব?—তিনি কোনো জবাব দিতে পারেননি। পাহাড় কাটার বিষয়ে বলেন, ‘আমি জানি না কে পাহাড় কেটেছে। আমি শুধু কৃষি করছি।’হলুদিয়া মইন্নারটেক অংশে মূলত যেসব এলাকায় আগরবাগান সৃজিত হয়েছিল, তার বড় অংশেই এখন বসতঘর দেখা যাচ্ছে। সেখানকার স্থানীয়রা টাকার বিনিময়ে বিভিন্ন এলাকা থেকে আসা বাসিন্দাদের বন বিভাগের জায়গায় বসতঘর নির্মাণের ব্যবস্থা করে দিয়েছেন। অভিযোগ রয়েছে, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে রাতের আঁধারে এসব বসতঘর নির্মাণ করা হয়েছে। অসাধু বন কর্মকর্তাদের যোগসাজশে প্রায় এক দশকের ব্যবধানে আগরবাগানটি এখন পাড়ায় পরিণত হয়েছে।খৈয়াখালী অংশে গিয়ে দেখা গেছে, আগরগাছ বলতে কিছু নেই। স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আলমগীর সেখানে বড় অংশ দখল করে রেখেছেন। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আসা অনেক পরিবার আগরবাগান উজাড় করে ও পাহাড় কেটে বসতঘর নির্মাণ করেছেন।স্থানীয় মো. বশির আহমদ বলেন, ‘বন বিভাগের কর্মকর্তারা সামান্য কিছু টাকার লোভে কোটি টাকার আগরবাগান ধ্বংস করে দিয়েছেন। তাদের নাকের ডগায় কিছু প্রভাবশালী ব্যক্তি আগরবাগান উজাড় করে বসতঘর নির্মাণ, মাছের প্রজেক্ট, পোলট্রি খামার ও ফলদ বাগান করেছেন। তারা সেখানে যাতায়াতের জন্য পাহাড় কেটে রাস্তাও করেছেন।’তিনি আরও বলেন, ‘বন বিভাগের কর্মকর্তারা রাতের বেলায় দখলদারদের সাথে বসে চা খায়। সকালে এসে বলে “উপর থেকে কিছু করতে বলা হয়নি।” কোটি টাকার আগরবাগান উজাড় হয়ে গেল, অথচ কারও শাস্তি নেই!’জানতে চাইলে বড়দুয়ারা বিট কর্মকর্তা মো. বজলুর রশিদ বলেন, ‘বসতঘর উচ্ছেদের জন্য তালিকা পাঠানো হয়েছে। এ ছাড়া সম্প্রতি আগরবাগানের মধ্যে ফাঁকা জায়গাগুলোতে বিভিন্ন বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে।’সেলিম ও অন্য দখলদারদের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। আদালতের আদেশ পেলে উচ্ছেদ করব।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশ হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল
পুলিশ হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে নির্যাতনে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ও এএসআই Read more

খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণে আসিফ নজরুল
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে মধুর স্মৃতিচারণে আসিফ নজরুল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের স্মৃতিসহ দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে Read more

টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)

এশিয়া কাপের শেষ গ্রুপপর্বের ম্যাচে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওমানের মুখোমুখি হবে ভারত। একইদিন রয়েছে টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা।ক্রিকেটএশিয়া Read more

ডিসকর্ডে ভোট দিয়ে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত!
ডিসকর্ডে ভোট দিয়ে নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত!

নেপালে কেপি শর্মা অলির সরকার পতনের পর দেশটির গেমারদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ডিসকর্ডে’ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা Read more

এক ইঞ্চি মাটি নিয়েও চুক্তি হবে না, ট্রাম্পকে আফগানিস্তানের হুঁশিয়ারি
এক ইঞ্চি মাটি নিয়েও চুক্তি হবে না, ট্রাম্পকে আফগানিস্তানের হুঁশিয়ারি

আফগানিস্তানের রাজধানী কাবুলে বাগরাম বিমানঘাঁটি ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে তালেবানের যোদ্ধারা যখন কাবুল ঘিরে ফেলে তখন Read more

চামড়া পাচার রোধে হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি
চামড়া পাচার রোধে হিলি সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

কোরবানির পশুর চামড়ার পাচার ঠেকাতে দিনাজপুরের হিলি সিমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তে বিভিন্ন স্থানে টহল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন