সিরাজগঞ্জ চৌহালীতে খামারি হত্যা ও তিন গরু ডাকাতির ঘটনায় শফিকুল ইসলাম (৬৫) ওরফে শফি ডাকাত নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৬ মে) রাতে টাঙ্গাইলের যমুনার চরাঞ্চল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফি আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের মৃত জামালের ছেলে।মঙ্গলবার দুপুরে চৌহালী থানার ওসি আব্দুল বারিক জানান, ‘২১ মে রাতে চৌহালীর ঘোরজান ইউনিয়নের মুরাদপুরস্থ কাউলিয়া চরে সঙ্ঘবদ্ধ ডাকাতদল তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় তিনটি গরু লুটে নেয় ডাকাত দল।’তিনি আরও জানান, ‘এ ঘটনায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের একটি প্রত্যন্ত চরে অভিযান চালিয়ে শফিকে গ্রেফতার করা হয়। তার নামে ডাকাতি সহ ৭টি মামলা রয়েছে। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে, রিমান্ড আবেদন করা হবে। গরু উদ্ধারসহ খুনিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরি না: সিইসি
কল রেকর্ড ফাঁসের ভয়ে ফোন ধরি না: সিইসি

কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও Read more

মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান
মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান

মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।রবিবার (২৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ড Read more

৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়
৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আগামী মাসে নতুন এক্সিকিউটিভ এনক্লেভে স্থানান্তরিত হতে যাচ্ছে, যা এতদিন সাউথ ব্লকে ছিল। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের Read more

ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত ১২ আনসার
ফায়ারিং প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত ১২ আনসার

ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন আনসার সদস্য আহত হয়েছেন। আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে Read more

আচরণবিধি ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে: রিটার্নিং অফিসার
আচরণবিধি ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে: রিটার্নিং অফিসার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম শামীম রেজা বলেছেন, এখন থেকে কেউ নির্বাচনী আচরণবিধি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন