দেশব্যাপী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন ২০২৫। আগামী ১২ ও ১৩ মে ঢাকায় দুদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার্সোনেল-২ শাখার উপসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মেলন আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।এতে জানানো হয়, দেশের প্রতিটি জেলার স্বাস্থ্য প্রশাসকদের কার্যক্রম পর্যালোচনা এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের কার্য-অধিবেশনে স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা, সংকট এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো উপস্থাপন করা হবে। এজন্য সিভিল সার্জনদের কাছ থেকে তাদের নিজ নিজ জেলার স্বাস্থ্যসেবার সমস্যাবলি ও চ্যালেঞ্জ লিখিতভাবে চেয়ে পাঠানো হয়েছে। এসব তথ্য আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে করে জেলার স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও শক্তিশালী করার পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এবারের সম্মেলনে বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের ভূমিকা, গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টিকা কার্যক্রম, জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা, বাজেট বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়ে সিভিল সার্জনদের মতামত গুরুত্ব পাবে। এ জাতীয় সম্মেলন অতীতেও অনুষ্ঠিত হলেও এবারের সম্মেলনটি সময়োপযোগী এবং গুরুত্ববহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী নির্বাচনে লড়তে চান পলক
আগামী নির্বাচনে লড়তে চান পলক

কারাগারে বন্দি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এখন আর মন খারাপ হয় না, মানিয়ে নিয়েছেন জেলখানায়। আগামী সংসদ নির্বাচনে Read more

পত্রিকা: ‘স্বাক্ষরে দ্বিধা জামায়াত এনসিপির’
পত্রিকা: ‘স্বাক্ষরে দ্বিধা জামায়াত এনসিপির’

শেষ মুহূর্তে এসেও অনিশ্চিয়তা থেকে গেছে জুলাই সনদে সই করা নিয়ে। স্বাক্ষর করা নিয়ে দ্বিধায় রয়েছে জামায়াত ও এনসিপি। এছাড়া Read more

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪
টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গীতে মাদকের গোডাউন খ্যাত কেরানিরটেক বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনা বেগম (৩০) ও তার তিন সহযোগীকে ইয়াবা ও হিরোইনসহ Read more

যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় হামলা অব্যাহত, ত্রাণের ৭৫ শতাংশই ইসরায়েলের দখলে
যুদ্ধবিরতির শর্ত ভেঙে গাজায় হামলা অব্যাহত, ত্রাণের ৭৫ শতাংশই ইসরায়েলের দখলে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজায় প্রতিশ্রুত ত্রাণের মাত্র এক-চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে ইসরায়েল। অর্থাৎ মোট ত্রাণের ৭৫ শতাংশই আটকে Read more

‘ড. ইউনূস-তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে!’
‘ড. ইউনূস-তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে!’

বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকায় মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে প্রকাশিত খবরে ভুল ও মুক্তিযুদ্ধ উপদেষ্টার ব্যাখ্যা, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে Read more

ফোনের স্টোরেজ এক ক্লিকেই স্টোরেজ ক্লিয়ার করবে হোয়াটসঅ্যাপ
ফোনের স্টোরেজ এক ক্লিকেই স্টোরেজ ক্লিয়ার করবে হোয়াটসঅ্যাপ

কমবেশি সবাই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। হোয়াটসঅ্যাপে ছবি-ভিডিওসহ বড়-ছোট ফাইল আদান-প্রদান করেন। এসব ছবি, ভিডিও, ফাইল জমা হতে থাকে ফোনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন