রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত মো. আব্দুল্লাহ আল-রুমান ফকির (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রমনার এ-ওয়ান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত আব্দুল্লাহ আল-রুমান কামরাঙ্গীরচর সানলাইট কিন্ডারগার্টেন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামে। তিনি মো. জালাল ফকিরের ছেলে। পরিবার নিয়ে তিনি কামরাঙ্গীরচর ৭ নাম্বার গলির একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিহতের বাবা পেশায় একজন রিকশাচালক। পুলিশ জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) কামরাঙ্গীরচর এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের একপর্যায়ে মো. সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোর ছুরিকাঘাত করলে রুমান গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রমনার এ-ওয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সোমবার সকালে তার মৃত্যু হয়।কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি জানান, শনিবার (২০ ডিসেম্বর) অভিযুক্ত মো. সাইফুল ইসলাম ওরফে সাগরকে গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাশরুম চাষে বদলে গেলো নড়াইলে অসিত বসুর জীবন
মাশরুম চাষে বদলে গেলো নড়াইলে অসিত বসুর জীবন

নড়াইলে প্রথমবারের মতো শুরু হয়েছে মাশরুম চাষ। নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের কৃষক অসিত বসু লিখে ফেলেছেন নতুন Read more

নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ
নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এ Read more

নেপালে শপথ নিলেন তিন মন্ত্রী
নেপালে শপথ নিলেন তিন মন্ত্রী

নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভায় তিন সদস্যের নাম ঘোষণা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) তারা শপথ গ্রহণ Read more

ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার
ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে পরিণতি হবে ভয়াবহ, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত যখন চরমে, ঠিক তখনই এই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে Read more

ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি
ক্যান্সার আক্রান্ত শিশু ইয়াফি’র বাঁচার আকুতি

আল্লাহ্, আমার রোগ সারিয়ে দাও। আমি কষ্ট পাচ্ছি, আমি বাঁচতে চাই। আল্লাহ আমাকে বাঁচাও! প্রতিদিন অন্তত দশবার আযান দিতে দিতে Read more

এবার পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান
এবার পেহেলগাম হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান

সাম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান। যদি সত্যিই আন্তর্জাতিক তদন্ত শুরু হয়, সেক্ষেত্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন