একসঙ্গে ৭ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও পরিবর্তন এসেছে।সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে চূড়ান্ত করা হয়েছে। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন।এ ছাড়া কুয়েটের ভিসি হিসেবে চূাড়ান্ত হয়েছেন অধ্যাপক ড. মো. মাসউদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে চেয়ারম্যান করা হয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন অধ্যাপক রইস উদ্দিন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাজীপুরে জরাজীর্ণ একটি সেতুর রেলিং ভাঙা, ঝুঁকিতে চলাচল
কাজীপুরে জরাজীর্ণ একটি সেতুর রেলিং ভাঙা, ঝুঁকিতে চলাচল

সিরাজগঞ্জের কাজীপুরে ইছামতি নদীর উপর নির্মিত একটি সেতুর দুই পাশের রেলিং দীর্ঘদিন আগে ভেঙে গেছে। জরাজীর্ণ সেতু দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ Read more

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

চলতি বছর অর্থ্যাৎ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শেষ করতে কেন্দ্রসচিবসহ Read more

উখিয়ায় ইয়াবাসহ আটক ২
উখিয়ায় ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা সহ দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।রবিবার (৬ জুলাই) দুপুরে Read more

হবিগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
হবিগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে Read more

খতিয়ান কারসাজি ও ঘুষের অভিযোগে তেঁতুলিয়া ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে তদন্ত
খতিয়ান কারসাজি ও ঘুষের অভিযোগে তেঁতুলিয়া ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে তদন্ত

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মো. ওমর ফারুকের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত জালিয়াতি, ঘুষ গ্রহণ ও রেকর্ডে কারসাজিসহ নানা অনিয়মের Read more

ইসি অন্যায় চাপে নতি স্বীকার করবে না: সিইসি
ইসি অন্যায় চাপে নতি স্বীকার করবে না: সিইসি

নির্বাচন কমিশন ভোটের দায়িত্ব পালনকালে কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন