টাঙ্গাইলের ভূঞাপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাকিব (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বুধবার (১৬ এপ্রিল) বিকালে ভূঞাপুর রেলস্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  নিহত রাকিব কালিহাতী উপজেলার সোনাকান্দা গ্রামের তৈয়ব ফকিরের ছেলে।ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানায়, বুধবার বিকালে ভূঞাপুর রেলস্টেশনের প্লাটফর্মে এক যুবক মাদক সেবন করছিল। এসময় জামালপুর থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ নামে একটি রেলগাড়ি স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই গাড়ির ইঞ্জিনের সম্মুখে ঝাঁপ দেয় ওই যুবক। এতে ঘটনাস্থলে সে মারা যায় এবং তার শরীরের হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও রেলের লোকজন মরদেহ উদ্ধার করে। এব্যাপারে ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল কাদের বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেন ভূঞাপুর রেল স্টেশনে আসার সাথে সাথেই সে গাড়ির নিচে ঝাপিয়ে পড়ে। এতে তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। নিহত যুবকটি মাদকাসক্ত ছিল।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে চালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক  নিহতের পরিচয় পাওয়া যায়নি। রোববার Read more

জিআই পণ্যের মর্যাদা পেল বরিশালের আমড়া
জিআই পণ্যের মর্যাদা পেল বরিশালের আমড়া

বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক Read more

‘বাবা আমাকে মাফ করো’ সুইসাইড নোট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
‘বাবা আমাকে মাফ করো’ সুইসাইড নোট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিশীতা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর বাড্ডার ছাপড়া মসজিদের Read more

যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজ ঘর থেকে পুলিশ তার লাশ Read more

সিঙ্গাপুর: ফিলিস্তিনপন্থি পদযাত্রার সেই ৩ তরুণীর বিষয়ে নতুন সিদ্ধান্ত
সিঙ্গাপুর: ফিলিস্তিনপন্থি পদযাত্রার সেই ৩ তরুণীর বিষয়ে নতুন সিদ্ধান্ত

ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা আয়োজনের অভিযোগে অভিযুক্ত তিন নারীকে খালাস দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা প্রায় ৭০ জন Read more

যশোর সদর হাসপাতালে নারী টানাবাজ চক্রের সদস্য আটক
যশোর সদর হাসপাতালে নারী টানাবাজ চক্রের সদস্য আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নারী টানাবাজ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দুপুরে হাসপাতালের বর্হিঃবিভাগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন